কিছু মাস হল শুরু হয়েছে জি বাংলায় সাত পাকে বাঁধা নামের একটি নতুন ধারাবাহিক। এর আগেও যদিও এই নামের একটি ধারাবাহিক সম্প্রচারিত হতো জি বাংলায়। সিরিয়ালে প্রধান চরিত্রে রয়েছেন রাহুল এবং সম্পূর্ণা রক্ষিত।
কিছু মাস হল শুরু হয়েছে জি বাংলায় ‘সাত পাকে বাঁধা’ নামের একটি নতুন ধারাবাহিক। এর আগেও যদিও এই নামের একটি ধারাবাহিক সম্প্রচারিত হত জি বাংলায়। সিরিয়ালে প্রধান চরিত্রে রয়েছেন রাহুল এবং সম্পূর্ণা রক্ষিত। রয়েছেন দেবদূত ঘোষ। নায়িকার পিসির চরিত্রে চান্দ্রেয়ী ঘোষ।
চান্দ্রেয়ী যে একজন অসাধারণ অভিনেত্রী সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। খুব স্বাভাবিকভাবেই এই ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে তিনি অল্প সময়ের মধ্যেই সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে তা দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে।
ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখতে পাওয়া যাচ্ছে, মেয়ে জামাইকে ঘরে বরণ করে নিচ্ছে শাওনের বাবা। কিন্তু তারপরেই যখন শাওনের বাবা বরণডালা আনতে বলে পিসিকে, তখনই কিছুটা হক চকিয়ে যায় দর্শকরা। কারণ ইতিমধ্যেই বদল হয়ে গিয়েছেন পিসি। চান্দ্রেয়ী ঘোষের পরিবর্তে এবার থেকে সাত পাকে বাঁধা ধারাবাহিকে পিসিমণি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নন্দিনী চট্টোপাধ্যায়কে।
ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখে দর্শকদের প্রশ্ন, আগের পিসিমণি কোথায়? কেউ আবার মজা করে লিখেছেন, ‘কটকটি কই’? খুব স্বাভাবিকভাবেই এতদিন ধরে যাকে পিসিমণি চরিত্রে অভিনয় করতে দেখছেন সকলে, তার বদলে অন্য একজনকে দেখে কিছুটা হলেও অবাক হয়েছেন সকলে।