‘আন্টি আমার উপর রেগে আছে তবে…', রাজবীরের মা-কে ফোন করে হাউহাউ কান্না, প্রেমিককে পেটানোর জন্য ক্ষমা চাইলেন নন্দিনী
প্রশ্নের মুখে নন্দিনীর বাবা-মা'র প্যারেন্টিং। নায়িকা জানালেন, বাবা-মা'র কথা শুনেই রাজবীরের মা-কে ফোন করে ক্ষমা চেয়েছেন তিনি। কী কথা হল বয়ফ্রেন্ডের মায়ের সঙ্গে?
‘বিগ বস বাংলা’-র ঘর থেকে বেরোনোর পর নিজের আচরণ ও নানা বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী নন্দিনী দত্ত। শো ছাড়ার পর রাজবীর দে-র পরিবার, বিশেষ করে তাঁর ভাই ও মায়ের সঙ্গে যোগাযোগ করে নিজের ভুলের জন্য কীভাবে ক্ষমা চেয়েছেন, তা সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন তিনি।

রাজবীরের মা এবং ছোট ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে না পেরে হাউ হাউ করে কেঁদে ফেলার কথা জানান নন্দিনী।
রাজবীরের মায়ের কাছে ক্ষমা চাওয়া ও কান্না:
নন্দিনী জানান, বিগ বসের ঘর থেকে বেরোনোর পরই তাঁর বাবা-মা তাঁকে পরামর্শ দেন রাজবীরের পরিবার ও মাকে ফোন করে ভুল স্বীকার করতে। রাজবীরের মায়ের সাথে কথা বলার পর তিনি বুঝতে পারেন যে আন্টি তাঁর ওপর কিছুটা রেগে আছেন। তবে নন্দিনী তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘তুমি কিছুটা সময় নাও, কিন্তু আমি কথা দিচ্ছি বাইরে বেরিয়ে এই ধরণের ভুল আর কখনও হবে না, আমাকে ক্ষমা করে দাও।’ নন্দিনী জানান, বাবা-মা'র কথা শুনেই রাজবীরের মা-কে ‘সরি’ বলেছেন তিনি।
রাজবীরের ছোট ভাই সনু-র সঙ্গে কথা বলে অভিভূত হয়ে পড়েন নন্দিনী। ভাই অত্যন্ত মিষ্টিভাবে নন্দিনীর শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেন এবং জিজ্ঞেস করেন, ‘দিদি, তুমি বাড়ি ফিরেছ কীভাবে? তুমি কেমন আছ বল, তোমার মনের অবস্থাটা কী?’ এই দরদি কথা শুনে ফোন রাখার পরই আবেগ সামলাতে না পেরে হাউ হাউ করে কেঁদে ফেলেন অভিনেত্রী। নন্দিনীর কথায়, রাজবীরের চেয়ে তাঁর ছোটভাই বেশি ম্যাচিওর।
বাবা-মা ও ‘প্যারেন্টিং’ নিয়ে কড়া জবাব:
বিগ বসের ঘরের ঘটনাকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় নন্দিনীর বাবা-মায়ের শিক্ষা বা ‘প্যারেন্টিং’ নিয়ে সমালোচনা শুরু হলে কড়া সুর চড়ান তিনি। নন্দিনী জানান, যে যাই বলুক, তাঁর বাবা-মা বাড়িতে ডেকে তাঁকে ভুলের কথা বুঝিয়ে বলেছেন এবং ক্ষমা চাইতে বলেছেন।
সমালোচকদের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘তারা তো আমার ঘরের বিল দেয় না, গাড়ির বিল দেয় না। তাই তারা আমার বাবা-মায়ের শেখানো মূল্যবোধ নিয়ে কথা বলার অধিকার রাখে না। একটা রিয়্যালিটি শো-তে কয়েকটা ভুল করেছি বলে আমার মা-বাবা খারাপ মানুষ বা আমাকে ভুল শেখাচ্ছেন— এমনটা নয়।’
বিগ বসের অবদান ও শো ছাড়ার কষ্ট:
শো থেকে বিদায় নেওয়া প্রসঙ্গে নন্দিনী বলেন, তিনি বিগ বসের ঘরে নিজের সর্বোচ্চটা (জীবন, মান-সম্মান ও ভালোবাসা) উজাড় করে দিয়েছেন। ভুল হওয়ার পর হয়তো তিনি নিজেকে আরও কিছুদিন টেনে নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি যা অবদান রেখেছেন তার জন্য নিজের চোখে নিজেই বিজয়ী।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


