‘এই জ্যাকেটের গন্ধে ওর বাবাকে খোঁজে’, কেন এই পুরোনো ডেনিম জ্যাকেট পরে থাকেন তাপস কন্য়া? আবেগঘন স্মৃতি ভাগ মা নন্দিনীর
Sohini Paul-Tapas Paul: তাপস পাল কন্যা হিসাবেই ইন্ডাস্ট্রিতে পরিচিত তিনি, সেভাবে নিজের পৃথক পরিচয় গড়তে পারেননি। বিগ বসের মঞ্চে কেন বারবার পুরোনো এক ডেনিম জ্যাকেট গায়ে চড়িয়ে রাখেন তাপস পাল কন্যা? জানা গেল কারণ।
বিগ বস বাংলা’-র ঘরে প্রতিযোগী সোহিনী পালকে মাঝধ্যেই একটি নির্দিষ্ট ডেনিম জ্যাকেট গায়ে জড়িয়ে বসে থাকতে দেখেছেন দর্শকেরা। বিশেষ করে সকালের ‘ওয়েক আপ সঙ’ বাজলেই সেই জ্যাকেটে নিজেকে মুড়ে নেন তিনি। আর এবার সেই পুরোনো ডেনিম জ্যাকেটের নেপথ্যে থাকা এক অত্যন্ত আবেগঘন স্মৃতির কথা প্রকাশ্যে আনলেন সোহিনীর মা নন্দিনী পাল।

সামাজিক মাধ্যমে প্রয়াত অভিনেতা তাপস পাল ও মেয়ে সোহিনীর একাধিক পুরোনো ছবি পোস্ট করে এক হৃদয়স্পর্শী খোলা চিঠি লিখেছেন তিনি।
একটি জ্যাকেট এবং তিন সময়ের স্মৃতি
নন্দিনী পাল শেয়ার করেন যে, এই ডেনিম জ্যাকেটটি স্রেফ কোনো পোশাক নয়, এটি পালের পরিবারের তিন প্রজন্মের স্মৃতির দলিল:
প্রথম ছবি: সোহিনীর চার বছর বয়সে, বাবার সাথে আউটডোরে দার্জিলিং যাওয়ার সময়ে তোলা। দ্বিতীয় ছবি: ২০১৫ সালে তাপস পালের পরনে সেই একই ডেনিম জ্যাকেট। তৃতীয় ছবি: ২০২৬ সালে ‘বিগ বস’-এর ঘরে বাবার সেই প্রিয় জ্যাকেট গায়ে জড়িয়ে বসে আছেন মেয়ে সোহিনী।
‘এটা ওর বাবার জড়িয়ে ধরে থাকা অনুভূতি…’
মেয়ে সোহিনীর এই অভ্যাসের কথা বলতে গিয়ে আবেগপ্লুত মা নন্দিনী লিখেছেন, ‘এত বছর ধরে ওকে আমি এই জ্যাকেটটা সঙ্গে নিয়ে ঘুরতে দেখেছি। আলমারিতে এত জামাকাপড় থাকা সত্ত্বেও ও বারবার এটাকেই জড়িয়ে ধরে। আমি কোনোদিন ওকে কারণ জিজ্ঞেস করিনি, আর ও-ও আমাকে কিছু বলেনি। কিন্তু মা হিসেবে আমার মনে হয়, ও হয়তো এই জ্যাকেটের গন্ধের মধ্যে ওর বাবাকে খোঁজে, বা সেই সুরক্ষিত থাকার অনুভূতি পায়। এটা স্রেফ একটা জ্যাকেট নয়, আমার মনে হয় এটা ওর কাছে বাবার একটা জড়িয়ে ধরে থাকা উষ্ণতা, যা ও সবসময় সঙ্গে রাখে।’
বিগ বসের ঘরে বাবা তাপস পালের স্মৃতি
তাপস পাল আজ আর শারীরিকভাবে বেঁচে না থাকলেও, তাঁর স্মৃতি যে সোহিনীকে প্রতি মুহূর্তে শক্তি জোগায় তা স্পষ্ট। বিগ বসের সকালে ঘুম ভাঙার গানে যখন সোহিনী সেই জ্যাকেটে মুখ লুকোন, তখন মা নন্দিনী পালের বিশ্বাস—দূর দেশ থেকেও বাবা তাপস পাল নিশ্চয়ই তাঁর ‘ডল’-কে ভালোবাসায় মুড়ে রাখছেন।
মা নন্দিনী পালের এই আবেগঘন পোস্ট প্রকাশ্যে আসতেই চোখ ভিজেছে অনুরাগী ও নেটিজেনদের। বিগ বসের ঘরের দ্বিতীয় ক্যাপ্টেনও হয়েছেন সোহিনী। নতুন সপ্তাহে সেই তাজ অন্যের হাতে তোলার পালা, তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে বিতর্ক কম হয়নি। তবে মায়ের চোখে মেয়ে পুরো নম্বর নিয়ে পাশ করেছেন। চলতি সিজনের অন্যতম চর্চিত প্রতিযোগি তাপস পাল কন্যা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


