মেয়ের সঙ্গে প্রেম করছে বিগ বসের ঘরে! রাজবীরের জন্মদিনে কী লিখলেন নন্দিনীর মা

ঘরের মধ্যে নন্দিনী আর রাজবীরের প্রেম নিয়ে বাইরে চলছে ‘রাজনন্দিনী’ হ্যাশট্যাগ। আর এবার রাজবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নন্দিনীর মা পূজা। যার থেকে স্পষ্ট, মেয়ের এই সম্পর্ক নিয়ে তাঁদের দিক থেকে অন্তত কোনো আপত্তি নেই।

Published on: Oct 5, 2026, 13:30:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

৫ অক্টোবর সোমবার জন্মদিন রাজবীর দে-র। বিগ বস বাংলা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সঙ্গে বাংলার মানুষের মন জয় করেছেন আরও একটা কারণে, তা হল ঘরের ভিতরে তাঁর ও নন্দিনী দত্তের কেমিস্ট্রি। এমনকী, তাঁদেরকে আজকাল সিদ্ধার্থ ও শেহনাজের সঙ্গেও তুলনা করা হচ্ছে।

রাজবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নন্দিনীর মা।
রাজবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নন্দিনীর মা।

নন্দিনীর বাবা এর আগেই জানিয়েছেন যে, মেয়ের ইচ্ছে আর মতামতই তাঁদের কাছে শেষ কথা। যদি বিগ বস বাংলার ঘর থেকে বের হওয়ার পরেও, নন্দিনী এই সম্পর্কে থাকতে চান, তাঁদের কোনো সমস্যা নেই। আর এবার রাজবীরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নন্দিনীর মা বুঝিয়ে দিলেন, তাঁরও এই একই মত।

রবিবার দাদার দরবারে দেখানো ফুটেজ শেয়ার করে নন্দিনীর মা লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে বিগ বস বাংলা-র কিং’। সঙ্গে আবার দিয়েছেন ‘রাজনন্দিনী’ হ্যাশট্যাগ। প্রসঙ্গত, অভিনেত্রীর মা পূজার হাতে রয়েছে একটি ‘রাজনন্দিনী’ ট্যাটু। যদিও নন্দিনীর বাবা জানিয়েছেন যে, এই ট্যাটুটি বহু পুরনো। এর সঙ্গে রাজবীর ও নন্দিনীকে নিয়ে চলা হ্যাশট্যাগ রাজনন্দিনী-র কোনো সম্পর্কই নেই।

বিগ বস বাংলা-র ঘরে একে-অপরের প্রতি ভালোবাসা আগেই স্বীকার করে নিয়েছেন রাজ ও নন্দিনী। যদিও ঘরের ভিতরে অনেক সদস্যই এটিকে গেমপ্ল্যান হিসেবে দেখছেন এখনো। তবে তা মানতে নারাজ রাজবীর ও নন্দিনী। স্পষ্ট করেছেন নিজেদের ভালোলাগার কথা, পছন্দের কথা। এমনকী, রাজের ব্রেসলেট হাতে পরে থাকেন নন্দিনী। এবং একটি ‘N’ লেখা আংটি থাকে রাজের আঙুলে।

শিলিগুড়ির নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন রাজবীর। ইতিমধ্যেই হারিয়েছেন বাবাকে। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন। পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া ২০১৭ জয়ী হয়েছিলেন। রাজবীরকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় রোডিজ। কসৌটি জিন্দেগি কি ২-তে মুখ্য চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে।

তবে বিগ বস বাংলা-র ঘরে একাধিকবার ঘরের সদস্যদের অর্থাৎ টলিপাড়ার তারকাদের কটাক্ষ করতে দেখা গিয়েছে বাংলা-য় কাজ করা নিয়ে। এমনকী, কুয়োর ব্যাং-এর মতো কথাও ব্যবহার করেছেন। যা নিয়ে বকাও খেয়েছেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। রবিবারের এপিসোডেও সৌরভকে বারংবার সচেতন করতে দেখা যায় রাজবীরকে, যাতে তিনি টাস্কচলাকালীন আর ভাঙচুর না চালায়। রাজবীর নিজেও কথা দিয়েছেন, তিনি নিজের রাগ ও আবেগকে নিয়ন্ত্রণে রাখবেন। বিগ বস বাংলা-র ঘরে আপাতত রাজবীরের অ্যালায়েন্স দেখা যাচ্ছে নন্দিনী, জীতু, মনামী ও তনুশ্রীর সঙ্গে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More