বাগদানের ৬ মাসেই বিয়ে বাতিল টেলি নায়িকার! অন্য অভিনেত্রীর সাথে প্রেম প্রাক্তনের

‘বাগদান ভাঙল সম্পর্কের ৬ মাস পর!’ এনগেজমেন্ট ভেঙে আলাদা পথ বাছলেন ‘ইংলিশ ভিংলিশ’ খ্যাত তারকা নোভিকা কোটিয়া। 

Published on: Oct 28, 2026, 10:00:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

শ্রীদেবী অভিনীত জনপ্রিয় বলিউড সিনেমা ‘ইংলিশ ভিংলিশ’-এ চাইল্ড আর্টিস্ট হিসেবে ছোট মেয়ের ভূমিকায় নজর কেড়েছিলেন নোভিকা কোটিয়া (Navika Kotia)। এছাড়া জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়’ (Yeh Rishta Kya Kehlata Hai)-তে অভিনয়ের সৌজন্যে টেলিভিশন জগতেও তিনি অত্যন্ত পরিচিত মুখ। সম্প্রতি পুণের ব্যবসায়ী মাজেন মোদিক সঙ্গে নিজের দীর্ঘদিনের বাগদান ভেস্তে যাওয়ার খবর জানিয়ে সংবাদের শিরোনামে এলেন অভিনেত্রী।

বাগদানের ৬ মাসেই বিয়ে বাতিল টেলি নায়িকার! অন্য অভিনেত্রীর সাথে প্রেম প্রাক্তনের
বাগদানের ৬ মাসেই বিয়ে বাতিল টেলি নায়িকার! অন্য অভিনেত্রীর সাথে প্রেম প্রাক্তনের

জানুয়ারি ২০২৬-এ বাগদান, জুলাইতেই বিচ্ছেদ:

এ বছরের শুরুতেই জানুয়ারি ২০২৬-এ একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে মাজেন ও নোভিকার এনগেজমেন্ট সম্পন্ন হয়েছিল এবং আগামী বছরেই বিয়ের পরিকল্পনা ছিল তাঁদের। তবে জুলাই মাসের শুরুতেই দুই পরিবার ও দম্পতি যৌথভাবে বাগদান ভাঙার সিদ্ধান্ত নেন।

সূত্রের খবর, এটি একটি অ্যারেঞ্জড ম্যাচ হলেও কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে মানসিক মিল, অগ্রাধিকার ও জীবনযাত্রায় বড় ধরনের পার্থক্যের সৃষ্টি হয়। দুই পক্ষের কোনো ক্ষোভ না রেখেই সম্মানজনকভাবে সম্পর্ক ভাঙার পথ বেছে নেন তাঁরা। বিচ্ছেদের খবরের পর ইনস্টাগ্রাম সহ সমস্ত সামাজিক মাধ্যম থেকে এনগেজমেন্টের সব ছবি মুছে ফেলেছেন নোভিকা।

পরিচয় থেকে পারিবারিক সম্পর্কের কথা:

নোভিকা এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, এক বন্ধুর মাধ্যমেই তাঁদের প্রথম পরিচয় হয়। পরবর্তীতে মাজেনের বাবা-মায়ের সঙ্গে দু-একবার দেখার পরেই পরিবার থেকে বিয়ের সম্বন্ধ তোলা হয়। পরিবারের ইচ্ছাতেই সম্মতি জানান নোভিকা এবং ২০২৫-এর নভেম্বরে ছোট আকারে ‘রোকা’ অনুষ্ঠান হওয়ার পর ২০২৬-এর জানুয়ারিতে অফিশিয়াল বাগদান হয়।

বিয়ে ভাঙল নোভিকার
বিয়ে ভাঙল নোভিকার

মাজেন মোদির জীবনে নতুন সম্পর্ক:

এনগেজমেন্ট ভাঙার কয়েক মাসের মধ্যেই জানা গেছে, ব্যবসায়ী মাজেন মোদি নতুন সম্পর্কে জড়িয়েছেন। অভিনেত্রী রিতিকা বাদিয়ানি (Ritika Badiani)-র সঙ্গে ডেটিং করছেন তিনি। রিতিকা ‘এয়ারলিফ্ট’ (Airlift) ও ‘চমন বাহার’ (Chaman Bahaar)-এর মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

নোভিকা কোটিয়ার অভিনয় জীবন:

শিশুশিল্পী হিসেবে শুরু: ছোটবেলাতেই ‘কসম সে’, ‘বা বহু ঔর বেবি’ এবং ‘বালিকা বধু’-র মতো মেগা সিরিয়ালে অভিনয় শুরু করেছিলেন নোভিকা। ২০১২-র ‘ইংলিশ ভিংলিশ’-এ শ্রীদেবীর মেয়ের চরিত্রে নজর কাড়ার পর পড়াশোনার জন্য ৮ বছরের বিরতি নেন তিনি।

সাম্প্রতিক কাজ: ২০২২ সালে ‘ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়’-তে গ্রে-শেডের ‘মায়া’ চরিত্রে ফিরে এসে তিনি ব্যাপক সাড়া ফেলেন। এরপর ‘কিউঁকি সাস মা বহু বেটি হোতি হ্যায়’-তে মুখ্য চরিত্র ‘কেশর’ এবং আমাজন মিনিটিভি-র ‘স্কুল ফ্রেন্ডস’-এর মতো প্ল্যাটফর্মেও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More