Raghav-Parineeti: রাঘবের আপ ছেড়ে বিজেপিতে যাওয়ার পিছনে প্রিয়াঙ্কার হাত! কে করল এমন বিস্ফোরক দাবি?

নবজৌত কর সিধু দাবি করেছেন যে, রাঘব চাড্ডার দলবদলের পিছনে তাঁর ‘শালি’ প্রিয়াঙ্কা চোপড়ার ভূমিকা রয়েছে। কী বলেছেন তিনি?

Published on: Apr 29, 2026, 15:52:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পঞ্জাবের রাজনীতিতে আম আদমি পার্টি (AAP)-র মধ্যে বাগাওয়াত ঘিরে রাজনৈতিক অস্থিরতা দ্রুত বাড়ছে। একদিকে রাঘব চাড্ডা-সহ একাধিক আপ নেচা দল ছেড়েছেনয। অন্য দিকে বিরোধী দলগুলোও আপকে তীব্রভাবে আক্রমণ করছে। এই পরিস্থিতির মধ্যেই নবজৌত কর সিধু একটি বড় দাবি করে বিতর্ক আরও উসকে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, রাঘব চাড্ডার দলবদলের পিছনে তাঁর ‘শালি’ প্রিয়াঙ্কা চোপড়ার ভূমিকা রয়েছে। একটি সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে একাধিক বিস্ফোরক দাবি করেছেন, যা পঞ্জাব থেকে মুম্বই পর্যন্ত রাজনৈতিক ও বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

রাঘবের আপ ছেড়ে বিজেপিতে যাওয়ার পিছনে নাকি আছে প্রিয়াঙ্কার হাত!
রাঘবের আপ ছেড়ে বিজেপিতে যাওয়ার পিছনে নাকি আছে প্রিয়াঙ্কার হাত!

ভাইরাল সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি

সম্প্রতি নবজ্যোত কৌর সিধু একটি সাক্ষাৎকার দেন, যার একটি অংশ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, প্রিয়াঙ্কা চোপড়ার কারণেই রাঘব চাড্ডা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। তাঁর কথায়, প্রিয়াঙ্কা তাঁর বোন পরিণীতি চোপড়ার স্বার্থে রাঘবকে ‘রক্ষা’ করেছেন।

কী বললেন নবজ্যোত কৌর?

নবজ্যোত কৌর বলেন, ‘আমি আগেই জানতাম রাঘব চাড্ডা দল ছাড়তে চলেছেন। দলও বুঝতে পারছিল, রাঘব আমাদের হয়ে কথা বলছেন না। এরপর তিনি নানা বিতর্কে জড়িয়ে পড়েন। আমি বলি, প্রত্যেক নীরব মানুষই একটা আলাদা দল। রাঘব চাড্ডা এখন চার বছর পর কথা বলছেন। এক বছর পূর্ণ হওয়ার পরই তাঁর কথা বলা উচিত ছিল। যদি কিছু ভুল মনে হত, তখনই বলা উচিত ছিল।’

প্রিয়াঙ্কা চোপড়ার ভূমিকা নিয়ে দাবি

রাঘব চাড্ডার বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে নবজ্যোত কৌর সিধু বলেন, ‘প্রিয়াঙ্কা জানতে পেরেছিলেন যে রাঘব এবং আপের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। তিনি এটাও জানতেন যে, রাঘব ইডির তদন্তের মুখোমুখি হতে পারে। তাই নিজের বোনের জন্য প্রিয়াঙ্কা হস্তক্ষেপ করেন এবং রাঘবকে রক্ষা করার চেষ্টা করেন।’

উল্লেখ্য, রাঘব চাড্ডার স্ত্রী পরিণীতি চোপড়া এবং প্রিয়াঙ্কা চোপড়া খুরতুতো বোন। দুজনেই বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী।

নিজের কানেকশন ব্যববার করে রাঘবকে সাহায্য?

নবজ্যোত কৌর আরও দাবি করেন, পরিণীতি নাকি দিদি প্রিয়াঙ্কাকে আপের সঙ্গে রাঘবের মনোমালিন্যের কথা জানিয়েছিলেন এবং এটাও বলেছিলেন যে দল তাঁকে বহিষ্কার করতে পারে। এরপর প্রিয়াঙ্কা তাঁর ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে বিজেপি নেতাদের সঙ্গে কথা বলেন এবং রাঘবের দলবদলের ব্যবস্থা করেন!

নবজ্যোত কৌর সিধু নিজেও নতুন রাজনৈতিক আশ্রয়ের খোঁজে

উল্লেখযোগ্যভাবে, নবজ্যোত কৌর সিধুকেও তাঁর বিতর্কিত মন্তব্যের কারণে জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কংগ্রেসে অর্থ লেনদেন হয়। এই মন্তব্যের পর দল তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়। বর্তমানে তিনি নিজের একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More