ফাল্গুনী পাঠকের ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’-র সেই খলনায়িকা এখন কোথায়? কী করেন
নব্বইয়ের দশকে বেড়ে ওঠা প্রজন্মের কাছে আজও নস্টালজিয়া আর ফাল্গুনী পাঠক সমার্থক শব্দ। মেয়নে পায়েল হ্যায় ছনকায়ি-র তালে ওড়না উড়িয়ে নাচেনি এমন কোনও মেয়ে আছে?
নবরাত্রি উৎসবের মরসুম যেন ডান্ডিয়া কুইন ফাল্গুনী পাঠকের সুর ছাড়া একেবারেই অসম্পূর্ণ। তাঁর ১৯৯৯ সালের সুপারহিট আইকনিক গান ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’ (Maine Payal Hai Chhankai)-র কথা মনে আছে নিশ্চয়ই? গরবা-নবরাত্রি আজও অসম্পূর্ণ সেই গান ছাড়া। কিন্তু সেই গানের অন্যতম জনপ্রিয় মুখ, অভিনেত্রী ও মডেল হিমানী শাহ এখন কোথায়? সম্প্রতি গানটির একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নস্টালজিয়ায় ভাসালেন ভক্তদের।

‘মনে হয় ক্যারিয়ারের সেরা সময়টা আগেই পার করে এসেছি!’
ভিডিওটি শেয়ার করে মজার ছলে হিমানী লেখেন— ‘আমার ভয় হয়, ক্যারিয়ারের চূড়ায় মনে হয় আমি ওখানেই পৌঁছে গিয়েছিলাম, যা আর টপকানো সম্ভব নয়!’ ক্যাপশনে তিনি যোগ করেন, ‘নবরাত্রিতে তোমরা ফাল্গুনী পাঠকের গান শোনো, আর আমার কাছে তো তার প্রমাণপত্রই রয়েছে!’
হিমানীর এই পোস্ট মুহূর্তের মধ্যে ভক্তদের শৈশবের স্মৃতি উসকে দিয়েছে। কমেন্ট বক্সে এক অনুরাগী লিখেছেন, ‘আপনি ছিলেন আমাদের শৈশবের ক্রাশ!’ অন্য একজন লেখেন, ‘ছোটবেলায় আপনার অভিনয় নকল করাই ছিল আমার প্রিয় কাজ।’
কে এই হিমানী রাজীব শাহ?
‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’ গানে কলেজ আর্টস ও পুতুল নাচ এর পটভূমিতে দেখা গিয়েছিল হিমানীকে। গানে তিনি একজন জনপ্রিয় কলেজের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যে ফাল্গুনী পাঠক ও অনিতা প্রধান খারকারের পুতুল নাচ নিয়ে মজা করত। এই মিউজিক ভিডিওটিতে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল বিবান ভাটেনাকে (Vivan Bhatena), যিনি পরবর্তীতে টেলিভিশন ও ‘দঙ্গল’ (২০১৬), ‘জুড়বা ২’ (২০১৭)-এর মতো জনপ্রিয় বলিউড ছবিতে অভিনয় করেন।
ক্যারিয়ার ও পরিচয়: ফাল্গুনী পাঠকের এই হিট গানের পাশাপাশি হিমানী এমটিভি ইন্ডিয়ার (MTV India) অত্যন্ত জনপ্রিয় ভিজে (VJ) ও মডেল ছিলেন। ২০০১ সালের সুভাষ ঘাইয়ের 'ইয়াদেইঁ' (Yaadein) ছবিতে একটি ছোট চরিত্র এবং ২০০৫ সালে 'রেহলে রেহলে না' ছবিতেও অভিনয় করেন তিনি।
বর্তমান জীবন: বর্তমানে তিনি মুম্বইভিত্তিক একজন প্রতিষ্ঠিত বিউটি, ফ্যাশন ও লাক্সারি লাইফস্টাইল ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। ইনস্টাগ্রামে তাঁর ১ লক্ষ ১৮ হাজারের বেশি অনুরাগী রয়েছে, যাঁর মধ্যে কারিনা কাপুর খানের মতো বড় তারকারাও রয়েছেন।
মুম্বইয়ের নামী হিরে ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক ভারত শাহের ছেলে রাজীব শাহকে বিয়ে করেছেন হিমানী। তাঁদের দুটি সন্তান রয়েছে।
ফাল্গুনী পাঠক সম্পর্কে
নবরাত্রি এবং ডান্ডিয়া উদযাপনের সাথে যুক্ত ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠস্বর হিসাবে রয়ে গেছেন। 'ডান্ডিয়া কুইন' নামে পরিচিত। নব্বইয়ের দশকে তাঁর মেইনে পায়েল হ্যায় ছাঁকাই, চুড়ি জো খানকি হাথোন মে এবং মেরি চুনার উদ উদ জায়ের মতো গানগুলি চার্টবাস্টার হয়ে ওঠে। কয়েক দশক পরে, তার গানগুলি গরবা রাতের প্রধান আকর্ষণ হিসাবে রয়ে গেছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


