শোরা কি নায়িকা হতে চায়? মেয়ের অভিনয় পরিকল্পনা প্রকাশ করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি
নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে শোরা ইতিমধ্যেই তাঁর তীক্ষ্ণ চেহারা ও সৌন্দর্যের কারণে লাইমলাইটে এসেছেন। সম্প্রতি তিনি গুগল সার্চের টপে ট্রেন্ডে রয়েছেন।
বলিউড অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে শোরা আগেও ইন্টারনেটে আলোচনায় এসেছেন। আবারও তিনি গুগলের টপ ট্রেন্ডসে উঠে এসেছেন। শোরার ট্রেন্ডিং হওয়ার কারণ তাঁর বাবার সাম্প্রতিক একটি সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে নওয়াজ তাঁর মেয়ের অভিনয়ের প্রতি আগ্রহ নিয়ে খোলামেলা কথা বলেছেন। পাশাপাশি জানিয়েছেন, শোরা তাঁর সবচেয়ে বড় সমালোচক। এমনকী তিনি নাকি নওয়াজের নাচ নিয়েও মজা করেন। শোরা ভবিষ্যতে সিনেমায় আসবেন কি না, সেটাও জানিয়েছেন নওয়াজ।

ইন্টারনেটে শোরাকে নিয়ে চর্চা
নওয়াজউদ্দিন সিদ্দিকি সম্প্রতি জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমা সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা বলেন। তাঁকে জিজ্ঞেস করা হয়, তাঁর মেয়ে অত্যন্ত সুন্দরী এবং ইন্টারনেটে তাঁকে নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে—তাহলে কবে তাঁকে লঞ্চ করা হবে?
এর উত্তরে নওয়াজ বলেন, তাঁর মেয়ে এখনও পড়াশোনা করছে। তিনি জানান, শোরা অভিনয়ের প্রতি ভীষণ আগ্রহী হলেও, আগে পড়াশোনা শেষ করাটা জরুরি। পড়াশোনা সম্পূর্ণ হওয়ার পরেই সে এই দিক নিয়ে এগোবে।
মেয়ের কথায় নওয়াজের আত্মবিশ্বাসে ধাক্কা
নওয়াজ জানান, মেয়ে তাঁর সবচেয়ে সৎ সমালোচক। তাঁর কথায়, ‘সব মেয়েরাই সরাসরি মুখের উপর কথা বলে দেয়।’ তাঁকে জিজ্ঞেস করা হয়, শোরার কাছে তাঁর কোন সিনেমা সবচেয়ে প্রিয়?
এর জবাবে নওয়াজ বলেন, ‘আমার মেয়ে আমার সিনেমা খুব একটা দেখেনি। এক-দু’টো দেখে থাকতে পারে, তবে আমি নিশ্চিত নই। হয়তো ‘গ্যাংস-ভ্যাংস’ লুকিয়ে দেখে ফেলেছে’। এখানে তাঁর ইঙ্গিত জনপ্রিয় ছবি গ্যাংস অফ ওয়াসেপুর-এর দিকে।
নওয়াজ আরও জানান, তাঁর মেয়ের সঙ্গে অভিনয় নিয়ে খুব একটা আলোচনা হয় না। বরং শোরা তাঁর নাচ নিয়েই বেশি সমালোচনা করে। ‘আমায় বলে- 'তুমি নাচ কোরো না!' ও আসলে মনে করে আমি খুব খারাপ নাচ করি। আসলে আমার আত্মবিশ্বাসটাই ও নষ্ট করে দিয়েছে। তবে আবার নতুন করে নাচার চেষ্টা করব।’
অভিনয় শিখছে শোরা
বর্তমানে নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে শোরার বয়স ১৬ বছর। অভিনেতা আগেই ফিল্ম কম্প্যানিয়নকে জানিয়েছিলেন, শোরা নিজে থেকেই একটি পারফর্মিং আর্টস প্রোগ্রামে ভর্তি হয়েছে। অর্থাৎ খুব অল্প বয়স থেকেই অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ স্পষ্ট।
ধুরন্ধর’ সিনেমা নিয়ে নওয়াজের মন্তব্য
সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’এর মতো বড় বাজেটের সিনেমা নিয়েও কথা বলতে গিয়ে নওয়াজ বলেন, ‘কিছু কিছু সিনেমা থাকে, আর আমাদের ইন্ডাস্ট্রির সৌন্দর্যটাই হল—এখানে সব ধরনের সিনেমা তৈরি হয়। ধুরন্ধর-এর মতো সিনেমা তৈরি হচ্ছে, যা বড় হিট হচ্ছে। লাখ লাখ মানুষ সেই সিনেমা দেখছে। আবার তাদের এক দিনের বাজেটে আমরা পুরো একটা সিনেমা বানিয়ে ফেলি। এটাই ইন্ডাস্ট্রির বিশেষত্ব—বিভিন্ন ধরনের গল্প ও সিনেমা এখানে জায়গা পায়।’
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


