Kapoor Family: দীপাবলিতে অনুপস্থিত! ঋষি-নীতুকে ‘শাস্তি’ দিয়েছিলেন শাশুড়ি কৃষ্ণা রাজ কাপুর, কী জানেন?
নীতু কাপুর জানিয়েছেন যে তাঁর শ্বশুরবাড়ির মানুষজন অর্থাৎ কাপুর পরিবার নিজেদের দীপাবলির ঐতিহ্য সম্পর্কে খুব সচেতন ছিলেন। এবং একবার শাশুড়ির কড়া শাসনের মুখেও পড়তে হয়েছিল তাঁকে।
কাপুর পরিবারের অন্দরমহলের গল্প মানেই একরাশ নস্ট্যালজিয়া, আভিজাত্য আর মাটির কাছাকাছি থাকা কিছু আন্তরিক মুহূর্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত শাশুড়ি কৃষ্ণা রাজ কাপুরের সঙ্গে জড়িয়ে থাকা তেমনই এক মিষ্টি অথচ শাসনমাখা স্মৃতির পাতা উল্টালেন নীতু কাপুর। কাজের চাপে এক বার দীপাবলির পারিবারিক উদ্যাপনে থাকতে পারেননি ঋষি কাপুর ও নীতু। আর তাতেই শাশুড়ির কাছ থেকে মিলেছিল অভিনব ‘শাস্তি’!
বলিউডে কাপুর পরিবারের উৎসব-পার্বণ বরাবরই বেশ জমজমাট। চেম্বুরের বাড়িতে দীপাবলির আসর বসলে বাড়ির ছোটদের জন্য টাকাভর্তি খাম বা ‘শগুন’ সাজিয়ে রাখতেন পরিবারের কর্ত্রী কৃষ্ণা রাজ কাপুর। কিন্তু সে বার শুটিং ও কাজের ব্যস্ততায় দীপাবলির দিন বাড়িতে পৌঁছোতে পারেননি ঋষি এবং নীতু। পরের দিন তাঁরা দেখা করতে গেলে ঘটল এক মজার কাণ্ড।
স্মৃতিচারণ করতে গিয়ে নীতু বলেন, ‘‘পরের দিন আমরা মায়ের সঙ্গে দেখা করতে গেলে উনি খামটা বার করলেন। ভিতর থেকে টাকাটা বের করে নিয়ে চোখের সামনে খামটা ছিঁড়ে ফেললেন! তার পর বেশ অভিমানের সুরেই বললেন, ‘তোমরা এর যোগ্য নও। কাল আমি তোমাদের খুব মিস করেছি।’ আসলে ওঁর মধ্যে এতটাই ভালোবাসা ছিল! উনি কখনও ভালোবাসা দাবি করতেন না, বরং ওঁর ব্যক্তিত্ব আর স্নেহেই সবাই বাঁধা পড়ে থাকত।’’
শাশুড়ির সেই শাসনের আড়ালে লুকিয়ে থাকা নিখাদ আদর আজও ভোলেননি নীতু। পারিবারিক সেই ঐতিহ্য আজও সযত্নে বহন করে চলেছেন অভিনেত্রী। জানালেন, শাশুড়ির দেখানো পথে হেঁটেই এখন প্রতি দীপাবলিতে ছেলে রণবীর কাপুর এবং মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানির হাতে নিজের হাতে তৈরি টাকাভর্তি খাম তুলে দেন তিনি। সময়ের চাকা ঘুরলেও কাপুর বাড়ির অন্দরমহলে প্রজন্মের পর প্রজন্ম ধরে আজও অমলিন রয়ে গিয়েছে সেই ভালোবাসার পরম্পরা।
নীতুকে শেষবার দেখা গিয়েছিল দাদি কি শাদিতে তার মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনির সাথে। তার ছেলে রণবীর কাপুর বর্তমানে রামায়ণ পার্ট 1 এর সাফল্য উপভোগ করছেন যেখানে তিনি ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি এবং 5 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


