ট্রেলার মুক্তির আগেই নেতিবাচকতা ছড়ানোর চেষ্টা, ‘দেশু ৭’-এর ভাগ্য দর্শকদের হাতে ছাড়লেন দেব

দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি দেশু ৭। এই ছবি ট্রেলার মুক্তি পাবে আগামীকাল। দেব শুভশ্রী ছাড়াও ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জিৎ। একটি গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে ট্রেলার লঞ্চের পরিকল্পনা করেছেন দেব। 

Published on: Oct 7, 2026, 19:01:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’। এই ছবি ট্রেলার মুক্তি পাবে আগামীকাল। দেব শুভশ্রী ছাড়াও ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জিৎ। একটি গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে ট্রেলার লঞ্চের পরিকল্পনা করেছেন দেব। কিন্তু ট্রেলার লঞ্চ হওয়ার আগেই সেটি নিয়ে নেগেটিভিটি ছড়ানো হচ্ছে, এমনটাই জানালেন অভিনেতা।

‘দেশু ৭’-এর ভাগ্য দর্শকদের হাতে ছাড়লেন দেব
‘দেশু ৭’-এর ভাগ্য দর্শকদের হাতে ছাড়লেন দেব

সোশ্যাল মিডিয়ায় দেব একটি ইমেলের ছবি পোস্ট করেছেন যেখানে স্পষ্ট লেখা, দেবের ছবির ট্রেলারের নেগেটিভ রিভিউ করলে তাকে দেওয়া হবে ২০ হাজার টাকা। প্রতিটি রিভিউ-এর জন্য এই অর্থ ধার্য করা হয়েছে। যদি বেশি মানুষের কাছে রিভিউ পৌঁছে দেওয়া যায় তাহলে টাকার অংক আরো বাড়বে। তবে রিভিউ নিজের হবে না, সেটি হবে পুরো স্ক্রিপ্টেড। যাকে এই মেইল করা হয়েছে তিনি যদি রাজি থাকেন তাহলে রাতের মধ্যেই যোগাযোগ করার কথা লেখা রয়েছে চিঠিতে।

আরও পড়ুন: বিগ বসের ঘর থেকে উধাও খাবার-জল, কঠিন পরিস্থিতির সম্মুখীন প্রতিযোগীরা

চিঠির ছবি শেয়ার করে দেব লেখেন, ‘দেশু ৭ ট্রেলার মুক্তি পাওয়ার আগেই কিছু ইউটিউবার এবং রিভিউয়ারদের টাকার বিনিময় পরিকল্পিতভাবে নেগেটিভ রিভিউ দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এমনকি নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুযায়ী এই নেগেটিভ প্রচার ছড়ানোর কথা বলা হয়েছে।’

দেবের কথায়, প্রত্যেকটি ছবির অংশ হলো সমালোচনা। একটি ছবি যেমন মানুষের ভালো লাগতে পারে তেমন খারাপও লাগতে পারে। দর্শকদের স্বাধীনতা রয়েছে নিজেদের মতামত প্রকাশ করার জন্য। কিন্তু সেই মতামত যদি টাকার বিনিময়ে আগে থেকে লিখে দেওয়া হয় সেটা সমালোচনা থাকে না।

আরও পড়ুন: 'গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রি চলে না', নতুনদের উদ্দেশ্যে আর কী বার্তা সোহিনীর?

দর্শকদের ওপর দেবের বিশ্বাস আগামী দিনে ট্রেলার দেখে নিজেদের মতামত নিজেরাই প্রকাশ করবেন তাঁরা। সমালোচনা যদি করতেই হয় তাহলে কারও কথায় অনুপ্রাণিত হয়ে নয়, নিজেদের মতামত নিজেরাই যেন প্রকাশ করেন তাঁরা, অনুরোধ করেন দেব।