Neha Dupia: ‘৬ মাসেই বাচ্চা হয়ে গেল..’, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, শ্যুটিং সেটে প্রসব যন্ত্রণা শুরু হয় নেহার!

৩ মাসের অন্তঃসত্ত্বা নেহা বিয়ে করেছিলেন অঙ্গদ বেদীকে। প্রথম সন্তানের জন্মের আগে প্রসব যন্ত্রণা শুরু হয় ফিল্মের সেটে। গর্ভাবস্থার শেষ মুহূর্তেও ক্যামেরা থেকে দূরে ছিলেন না অভিনেত্রী। 

Published on: Apr 23, 2026, 21:45:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনয়ের প্রতি দায়বদ্ধতা কাকে বলে, তা যেন আরও একবার প্রমাণ করলেন নেহা ধুপিয়া। সাধারণত গর্ভাবস্থার আট-নয় মাস মহিলারা বিশ্রামে থাকেন, কিন্তু নেহা ছিলেন একেবারে উল্টো মেরুর মানুষ। সম্প্রতি অভিনেত্রী প্রকাশ করেছেন যে, তাঁর প্রথম সন্তান মেহরের জন্মের আগে, যখন তিনি সাড়ে আট মাসের অন্তঃসত্ত্বা, তখন যশরাজ স্টুডিওর (Yash Raj Studios) সেটে একটি প্রজেক্টের শুটিং করছিলেন। আর ঠিক সেই সময়েই তাঁর শরীরে অনুভূত হয় প্রসব বেদনা।

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, শ্যুটিং সেটে প্রসব যন্ত্রণা শুরু হয় নেহার! (PTI)
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, শ্যুটিং সেটে প্রসব যন্ত্রণা শুরু হয় নেহার! (PTI)

“সূঁচের মুখ বদলাবে না!”

পরিণীতি চোপড়ার শো-তে এসে নেহা বলেন, ‘একজন নারী মা হওয়ার পরেও যাতে তাঁর ইচ্ছেমতো সব কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করা উচিত। মা হওয়ার পর জীবনের মোড় খুব বেশি বদলে যাওয়া উচিত নয়।’ নেহা চেয়েছিলেন মা হওয়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত পেশাদার থাকতে। তিনি জানান, সাড়ে আট মাস পর্যন্ত তিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করে গিয়েছেন এবং শেষ পর্যন্ত শুটিং ফ্লোরেই তাঁর কনট্রাকশন শুরু হয়।

অতীতের স্মৃতি বনাম বর্তমানের স্পষ্টবাদিতা:

এটিই প্রথম নয়, এর আগে তাঁর দ্বিতীয় সন্তান গুরিকের জন্মের সময়ও ‘এ থার্সডে’ (A Thursday) ছবির শুটিং করেছিলেন তিনি। সেখানে তিনি এক গর্ভবতী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন। নেহা মনে করিয়ে দেন, গর্ভাবস্থা কোনও অসুস্থতা নয়, বরং জীবনের এক সুন্দর অধ্যায়। আর তাই কাজ থামিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না।

ট্রোলিং বনাম মাতৃত্ব:

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে একসময় প্রচুর কটাক্ষের শিকার হতে হয়েছিল নেহাকে। সেই প্রসঙ্গেও তিনি এদিন মুখ খোলেন। নেহা জানান, বিয়ের ছয় মাসের মাথায় মেহরের জন্ম হওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু তিনি সেসবে কান দেননি। নেহার কথায়, ‘আমি অন্তত নিনা গুপ্তা বা আলিয়া ভাটের মতো সাহসী নারীদের তালিকায় আছি, এটাই অনেক।’

পেশাদারিত্বের নয়া নজির:

যশরাজ স্টুডিওর সেই মুহূর্তের কথা মনে করে নেহা আজও রোমাঞ্চিত হন। যে যন্ত্রণায় অনেকে বিছানা ছাড়তে পারেন না, সেই যন্ত্রণা সহ্য করেও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় অবিচল ছিলেন তিনি। নেহার এই লড়াই আজ হাজার হাজার কর্মজীবী হবু মায়ের কাছে এক বড় অনুপ্রেরণা।

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ঝড় তুলেছে নেহার নতুন কমেডি-ড্রামা ‘সিঙ্গেল পাপা’। এই সিরিজে নেহার অভিনয় ইতিপূর্বেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। প্রথম সিজনের ব্যাপক সাফল্যের পর নির্মাতারা আর দেরি করেননি। নেটফ্লিক্সের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে, ‘সিঙ্গেল পাপা’ দ্বিতীয় সিজনের (Season 2) জন্য পুনর্নবীকরণ করা হয়েছে। অর্থাৎ, কুনাল খেমু আর নেহা ধুপিয়ার এই রসায়ন আবারও খুব শীঘ্রই পর্দায় ফিরছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More