‘পান মশলার প্রচার করি না’, মন্তব্য সানির! পুরনো বিজ্ঞাপন খুঁজে বের করল নেটিজেনরা

পান মশলা প্রচারের জন্য বলিউড তারকাদের বিরুদ্ধে এফডিএ নিয়েছে কড়া পদক্ষেপ। আর তারই মাঝে একটি পডকাস্টে সানি দেওল মন্তব্য করেন, তিনি কখনোই এই জাতীয় পণ্যগুলিকে সমর্থন করেননি, পরবর্তীতেও করবেন না। আর তার পরেই ধর্মেন্দ্র-পুত্রের পুরনো ভিডিয়ো খুঁজে বের করল নেটপাড়া। 

Published on: Aug 18, 2026, 10:00:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড অভিনেতা সানি দেওল সম্প্রতি মন্তব্য করেন যে, তিনি কখনো পান মশলার বিজ্ঞাপন করেননি এবং কখনও করবেনও না। কারণ এটি তাঁর বিবেকের বিরুদ্ধে। সানির এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অজয় দেবগন, শাহরুখ খান এবং টাইগার শ্রফকে বিমল ইলাইচির বিজ্ঞাপনে অভিনয়ের কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

সানি দেওল।
সানি দেওল।

বহু আগে একটি পান মশলার বিজ্ঞাপন করেছিলেন সানি

ইন্টারনেট এরই মাঝে এখন সানি দেওলের একটি পুরানো বিজ্ঞাপন খুঁজে পেয়েছে, যা একটি পান মশলা বিজ্ঞাপন বলে মনে করা হচ্ছে। এবং তারপর থেকে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বিজ্ঞাপনটিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন রবি কিষাণ ও বিজয় রাজ।

ভিডিয়োতে দেখা যায়, সানি দুই মহিলাকে নিয়ে একটি পানের দোকানে আসে, যারা মেথা পান চায়। বিজ্ঞাপনটিতে সানিকে মেথা পান খেতে দেখা যায়, তার ছবিও পান মশলার প্যাকেজিংয়ে প্রদর্শিত হয়। তবে, প্যাকেজিংয়ে স্পষ্টভাবে ‘তামাক নেই’ এবং ‘নিকোটিন নেই’ বলে দাবি করা হয়েছে। নতুন করে প্রকাশিত বিজ্ঞাপনটি এখন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে, বিশেষ করে সানির সাম্প্রতিক মন্তব্যের পর। দেখুন-

কী বলেছেন সানি?

সম্প্রতি শুভঙ্কর মিশ্রের সঙ্গে কথোপকথনে সানি জানান যে, তিনি পান মশলা-সহ যে পণ্যগুলিতে বিশ্বাস করেন না সেগুলির প্রচার ও বিজ্ঞাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। বলেন, ‘আমি কখনও পান মশলা বিজ্ঞাপন করি না আর করবও না। প্রস্তাব পাই কিন্তু করব না। আমি এমন কিছু করতে চাই না যা আমি বিশ্বাস করি না। আমি এই বিষয়গুলির সঙ্গে একমত নই। আমি মনে করি না এটি প্রচার করার জন্য একটি ভালো জিনিস।’

‘এমন অনেক কিছু আছে যা আমি করি না কারণ আমার বিবেক তা করতে দেয় না, এবং যা করা দরকার, আমি তা করি’, আরও বলেন সানি এই পডকাস্টে।

এফডিএ-র নোটিস শাহরুখ-অজয়কে

সম্প্রতি শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে মহারাষ্ট্রে নিষিদ্ধ পণ্য পান মশলার পরোক্ষ প্রচারের অভিযোগে এফডিএ দ্বারা নোটিশ জারি করা হয়েছে। ২০২৪ সালে বিমলের এলাচ প্রচারের একটি বিজ্ঞাপনে এই তিন অভিনেতাকে দেখা গিয়েছিল। বিমল হল পান মশলা পণ্যের সঙ্গে যুক্ত একটি ব্র্যান্ড। এফডিএ বলেছে যে, এই প্রচারাভিযানটি নিষিদ্ধ পান মশলা বা তামাক সম্পর্কিত পণ্যগুলির সারোগেট বা পরোক্ষ প্রচারের সমান হতে পারে।

কেন এমন বিজ্ঠাপনে কাজ করেছেন, সেই কারণ দেখিয়ে অভিনেতাদের একটি লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এফডিএ সতর্ক করে দিয়েছে যে, যদি কোনও ব্যাখ্যা না পাওয়া যায়, অথবা যদি ব্যাখ্যাটি অসন্তোষজনক বলে প্রমাণিত হয়, তাহলে প্রযোজ্য আইনের অধীনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More