একটা রাত বদলে দিল তৃণা আর জুনের জীবন, প্রকাশ্যে 'নেভার মাইন্ড'-এর টিজার

Nevermind: একজন অভিনেত্রী হিসাবে দক্ষতা অর্জন করার পর এবার পরিচালকের আসনে বসেছেন চৈতি ঘোষাল। চৈতির প্রথম পরিচালিত ছবির নাম নেভার মাইন্ড। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য।

Published on: Jun 8, 2026, 22:55:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Nevermind: একজন অভিনেত্রী হিসাবে দক্ষতা অর্জন করার পর এবার পরিচালকের আসনে বসেছেন চৈতি ঘোষাল। চৈতির প্রথম পরিচালিত ছবির নাম নেভার মাইন্ড। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য। ইতিমধ্যেই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। এবার প্রকাশ্যে এল ছবির টিজার।

একটা রাত বদলে দিল তৃণা আর জুনের জীবন
একটা রাত বদলে দিল তৃণা আর জুনের জীবন

টিজার প্রসঙ্গে

টিজার দেখে স্পষ্ট হয়ে যায় এটি একটি অসমবয়সী প্রেমের গল্প হতে চলেছে। একজন মধ্যবয়স্ক নারী এবং অন্যদিকে কম বয়সী এক যুবকের মধ্যে সম্পর্ক তৈরি হয় এক রাতের মধ্যে। বারের নিয়ন আলোয় রাতারাতি পাল্টে যায় দুটো মানুষের জীবন। তবে শুধুমাত্র দুটো মানুষ বললে ভুল বলা হবে, এই দুটো মানুষের সঙ্গে যুক্ত প্রায় সকলের জীবনই পাল্টে যায় ওই এক রাতের মধ্যে।

ছবিতে ঋতুপর্ণা অভিনয় করবেন তৃণা লাহিড়ীর চরিত্রে, অন্যদিকে জুন চরিত্রে অভিনয় করবেন অমর্ত্য। ছবিতে আরো অভিনয় করবেন শুভাশিস মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, অনুশা বিশ্বনাথন, কুশল চক্রবর্তী, পাপিয়া সেন, মিঠুন দেবনাথ, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সহ আরো অনেকে।

অভিনেত্রী হিসেবে চৈতি ঘোষালের কাজের তারিফ সকলেই করেন, তবে পরিচালক হিসেবে তিনি কতটা ছক ভাঙতে পারেন, তার আভাস মিলল এদিন। এর গল্পের বুনন কিন্তু দর্শকদের বেশ ভাবাবে বলেই দাবি খোদ টিমের। জানা গিয়েছে, এটি মূলত এক সম্পর্কের জটিল মনস্তত্ত্ব এবং জীবনকে নতুনভাবে চেনার গল্প।

ছবির প্রথম পোস্টারটি বেশ শৈল্পিক এবং রহস্যে মোড়া, যা মুক্তি পেতেই টলিপাড়ার অন্দরে পজিটিভ সাড়া মিলেছে। পোস্টার লঞ্চের এই বিশেষ সন্ধ্যায় একফ্রেমে পাওয়া গেল ঋতুপর্ণা পুত্র অঙ্কন ও চৈতি পুত্র অমর্ত্যকে। ছিলেন দুই মা-ও। চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে গোপী ভগৎ। ছবির আবহসঙ্গীত ও গানের জিম্মায় থাকছেন রূপম ইসলাম।