চোখের সামনে লুকিয়ে থাকা শত্রুর বিনাশ হবে এবার, আসছে ‘গণশত্রু’
বহুদিন বাদে একটি নতুন অন্যরকম গল্প নিয়ে আসতে চলেছেন পাওলি দাম। জি ফাইভ ওটিটি প্লাটফর্মে একেবারে নতুন একটি গল্প নিয়ে আসতে চলেছে ‘গণশত্রু’। সম্প্রতি এই আসন্ন সিনেমার কথা ঘোষণা করলেন পাওলি দাম নিজেই।
ভয়ংকর শত্রু সে নয় যাকে আপনি চেনেন, শত্রু তখনই ভয়ঙ্কর আকার ধারণ করে যে আপনার বন্ধু সেজে থাকে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করে। এমন ভিড়ের মধ্যে বহু শত্রুর সম্মুখীন কখনও না কখনও হতে হয় সবাইকে। এবার এই শত্রু চিনে নেওয়ার পালা। কে চেনাবে এই শত্রুদের?

বহুদিন বাদে একটি নতুন অন্যরকম গল্প নিয়ে আসতে চলেছেন পাওলি দাম। জি ফাইভ ওটিটি প্লাটফর্মে একেবারে নতুন একটি গল্প নিয়ে আসতে চলেছে ‘গণশত্রু’। সম্প্রতি এই আসন্ন সিনেমার কথা ঘোষণা করলেন পাওলি দাম নিজেই।
আরও পড়ুন: 'কঠিন সময়েও তোমার জন্য জীবন সহজ...', জন্মদিনে উদয়কে ভালোবাসায় ভরালেন অনামিকা
আরও পড়ুন: 'এই মুহূর্তে সবথেকে...', কাকে ভীষণভাবে ভয় পান দেব? কেনই বা পান?
সোশ্যাল মিডিয়ায় ছবির একটি মোশন পোস্টার শেয়ার করে তিনি লেখেন, ‘এরা আমাদের মাঝেই ছিল আর এখনও আছে। যারা বাংলার বুকে বিভিন্ন সময়ে ত্রাস সৃষ্টি করেছে, তাদের সঙ্গে মুখোমুখি আসার সময় হয়ে এসেছে। গণশত্রু আসছে খুব শীঘ্রই।’
যে মোশন পোস্টার পোস্ট করেছেন অভিনেত্রী সেখানে দেখা যাচ্ছে, লাল এবং সাদা রঙে লেখা গণশত্রু। লেখাটির মাঝে মাঝে হঠাৎ করে একটি ছুরি এসে লেখাটিকে ক্ষতবিক্ষত করে দেয়। নিচে ছোট ছোট করে লেখা বাংলার আতঙ্ক।
কিন্তু ঠিক কোন প্রেক্ষাপটে এই ছবিটি তৈরি হচ্ছে, সেটা বোঝা না গেলেও এইটুকু বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের কোনও ঘটনাকে কেন্দ্র করেই সিনেমাটি তৈরি করা হয়েছে। তবে সেটি রাজনৈতিক প্রেক্ষাপট নাকি সত্য ঘটনা অবলম্বনে সেটা সময় বলতে পারবে।
বহুদিন বাদে পাওলি দামকে আবার ক্যামেরার সামনে আসতে দেখে ভীষণ খুশি ভক্তরা। এর আগে গত বছর কাবেরী নামের একটি সিরিজের অভিনয় করেছিলেন অভিনেত্রী। হইচই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছিল এই সিরিজটি।
আরও পড়ুন: 'আয়নায় দেখছি বাবা...', মেয়েকে কোন অবস্থায় দেখে কেঁদে ফেলেছিলেন রঞ্জিত মল্লিক?
আরও পড়ুন: 'যে কোনও প্রথম সবসময়...', দুবাইয়ে ‘রঘু ডাকাত’ প্রিমিয়ার লঞ্চ করে যা বললেন দেব
তবে পাওলি দাম এবং তার অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছু নেই। বাংলা থেকে টলিউড, সর্বত্র তিনি অবাধ বিচরণ করেছেন। ‘বুলবুল’ সিনেমাতেও অসাধারণ অভিনয় করেছিলেন তিনি। ক্যামেরার সামনে সাহসী দৃশ্যে অভিনয় করে বারবার খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছেন তিনি।
E-Paper

