বিগ বসের ঘরে আসতে চলেছে নতুন অতিথি, কী হবে নন্দিনীর ভবিষ্যৎ?

এই মুহূর্তে বিগ বস বাংলার দিকে তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। তবে শুধু পশ্চিমবঙ্গ বললে ভুল বলা হবে, ১০ বছর পর সম্প্রচারিত হওয়া বিগ বস বাংলা এখন প্রত্যেক বাঙালির কাছে একটা অন্যতম বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।

Published on: Sep 23, 2026, 21:28:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এই মুহূর্তে বিগ বস বাংলার দিকে তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। তবে শুধু পশ্চিমবঙ্গ বললে ভুল বলা হবে, ১০ বছর পর সম্প্রচারিত হওয়া বিগ বস বাংলা এখন প্রত্যেক বাঙালির কাছে একটা অন্যতম বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কখনও ঝগড়া, কখনও অশান্তি, বিগ বসের ঘরে চলতে থাকা ক্রমাগত পাল্টে যাওয়া সম্পর্কের সমীকরণ দেখার জন্য অপেক্ষা করে থাকেন দর্শকরা।

বিগ বসের ঘরে আসতে চলেছে নতুন অতিথি
বিগ বসের ঘরে আসতে চলেছে নতুন অতিথি

১৫ জন প্রতিযোগীকে নিয়ে তৈরি হওয়া এই অনুষ্ঠানে ইতিমধ্যেই বাদ পড়েছেন ৪ জন প্রতিযোগী। যদিও ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে যোগ দিয়েছেন দুজন প্রতিযোগী। আগামী দিনে সৌরভ দাসের বিগ বসের ঘরে আসার কথা শুনতে পাওয়া গেলেও, সেই বিষয় নিয়ে অভিনেতা কিছুই জানান নি। তবে এবার ঘরে আসতে চলেছে নতুন অতিথি।

বিগ বসের ঘরে আসতে চলেছে নতুন অতিথি
বিগ বসের ঘরে আসতে চলেছে নতুন অতিথি

সূত্রের খবর অনুযায়ী, বিগ বসের ঘরে এবার কোন পুরুষ প্রতিযোগী নয় বরং আসতে চলেছেন একজন মহিলা প্রতিযোগী। জানা গিয়েছে, এই প্রতিযোগী নাকি ইতিমধ্যেই কাঁপিয়েছেন স্প্লিটসভিলা অনুষ্ঠান। বোঝাই যাচ্ছে, তিনি একেবারে পাকাপোক্ত একজন প্রতিযোগী। যদি এই প্রতিযোগী বিগ বসের ঘরে আসেন তাহলে খুব স্বাভাবিকভাবেই বাকিদের আগামী দিনে সমস্যা হতেই পারে।

এতক্ষণ যে প্রতিযোগীর কথা বলা হচ্ছে তিনি হলেন অনুষ্কা ঘোষ। ইতিমধ্যেই মিস ওড়িশা হয়ে সকলের নজর কেড়েছেন তিনি। আশুতোষ কলেজে পড়াশোনা করে মডেলিং শুরু করেছিলেন অনুষ্কা। সব থেকে বড় কথা তিনি স্বঘোষিত ‘কুইন’। এমন একজন প্রতিযোগী বিগ বসের ঘরে এলে আগামী দিনে নন্দিনীর অবস্থা যে ভীষণ শোচনীয় হতে চলেছে তা বলাই বাহুল্য।