উত্তর মিললেই পাবেন টাকা! স্টার জলসায় আসছে নতুন রিয়ালিটি শো ‘খেলো বাংলা’

এই মুহূর্তে স্টার জলসায় চলছে বিগ বস বাংলা। এই রিয়ালিটি শো এর জনপ্রিয়তা যে কতটা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিগ বস বাংলার এই উন্মাদনার মধ্যেই এবার স্টার জলসা আনতে চলেছে নতুন একটি রিয়ালিটি শো।

Published on: Oct 13, 2026, 21:31:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

এই মুহূর্তে স্টার জলসায় চলছে ‘বিগ বস বাংলা’। এই রিয়ালিটি শো এর জনপ্রিয়তা যে কতটা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিগ বস বাংলার এই উন্মাদনার মধ্যেই এবার স্টার জলসা আনতে চলেছে নতুন একটি রিয়ালিটি শো।

স্টার জলসায় আসছে নতুন রিয়ালিটি শো ‘খেলো বাংলা’
স্টার জলসায় আসছে নতুন রিয়ালিটি শো ‘খেলো বাংলা’

অনুষ্ঠানের নাম ‘খেলো বাংলা’। চ্যানেলের তরফ থেকে এই অনুষ্ঠানের প্রথম প্রমো মুক্তি পেয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একটি নতুন গেম শো আসছে স্টার জলসায়। এই অনুষ্ঠানে শুধু উত্তর নয় প্রশ্ন করতে পারবেন প্রতিযোগীরা। উত্তর দিতে পারলেই পাওয়া যাবে নগদ পুরস্কার।

কিন্তু এবার প্রশ্ন হল এই অনুষ্ঠানের সঞ্চালক হবেন কে? প্রমোর নেপথ্যে যে কন্ঠ রয়েছে সেখানে শুনতে পাওয়া যাচ্ছে, দাদার সঙ্গে এবার খেলবেন আপনিও। এই দাদা কে? সৌরভ গঙ্গোপাধ্যায়? দেব? জিৎ? না অন্য কেউ? উত্তর পাওয়া যাবে নতুন প্রমো মুক্তি পেলে। আপাতত স্টার জলসা যে নতুন গেম শো নিয়ে একেবারে প্রস্তুত সেটা বোঝাই যাচ্ছে।

প্রসঙ্গত, বিগত কিছু দিনে স্টার জলসা এবং জি বাংলায় একাধিক অনুষ্ঠানের সঞ্চালক বদল হয়েছে। দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দাদাগিরির সঞ্চালক হয়েছেন দেব, সৌরভ গঙ্গোপাধ্যায় দায়িত্ব রয়েছেন বিগ বস বাংলার। অন্যদিকে পাল্টে গিয়েছে রান্নাঘরের সঞ্চালকের মুখ। তাই এবার নতুন কোন মুখকে সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া যাবে তা নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে।