Aamir Khan: বিয়ে মিটতেই আমিরকে একা ছাড়লেন গৌরী! এলেন না মিডিয়ার সামনে, ৩য় বউ কত বড়লোক?

এই ভারী বর্ষায় নবদম্পতিকে অভিনন্দন জানাতে অপেক্ষারত পাপারাৎজিদের শুভেচ্ছা জানাতে আমির খান তার বাসভবনের বাইরে সংক্ষিপ্ত উপস্থিতি দেখিয়েছিলেন।

Published on: Jul 6, 2026, 09:01:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan)-এর নতুন জীবনের শুরু নিয়ে তোলপাড় বিনোদন দুনিয়া। ৫ জুলাই, রবিবার মুম্বইয়ের প্রবল বর্ষণের মাঝেই নিজের বান্দ্রার বাসভবনে বান্ধবী গৌরী স্প্র্যাট (Gauri Spratt)-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা। একেবারে ঘরোয়া এবং ব্যক্তিগত পরিসরে নায়কের তিন নম্বর বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হলেও, সকাল থেকেই আমিরের বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন পাপারাৎজিরা। আর বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান মিটতেই তাঁদের নিরাশ না করে বাইরে বেরিয়ে এলেন আমির।

বিয়ে মিটতেই আমিরকে একা ছাড়লেন গৌরী! এলেন না মিডিয়ার সামনে, ৩য় বউ কত বড়লোক? (PTI)
বিয়ে মিটতেই আমিরকে একা ছাড়লেন গৌরী! এলেন না মিডিয়ার সামনে, ৩য় বউ কত বড়লোক? (PTI)

তবে অভিনেতাকে একঝলক দেখা গেলেও, নতুন কনে গৌরী কিন্তু সম্পূর্ণভাবে ক্যামেরার আড়ালেই রইলেন। এদিন মিডিয়ার সামনে এলেন না আমিরের তৃতীয় বউ।

প্রবল বৃষ্টি মাথায় নিয়ে পাপারাৎজিদের ‘নমস্কার’ জানালেন আমির

রবিবার সকাল থেকেই মুম্বইয়ে চলছি ভারী বর্ষণ। সেই বৃষ্টি মাথায় নিয়েই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অপেক্ষা করছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর জন্য। বিয়ের পর আমির খান যখন বাইরে আসেন, নায়কের মুখে ছিল চওড়া হাসি। হাত জোড় করে অত্যন্ত নম্রভাবে পাপারাৎজিদের সঙ্গে সৌজন্য় বিনিময় করেন অভিনেতা এবং তাঁদের শুভেচ্ছাবার্তা গ্রহণ করেন আমির। তবে বিয়ের উদযাপনে প্রথম থেকেই গোপনীয়তা বজায় রাখতে চেয়েছিলেন এই জুটি। সেই কারণেই আমির নিজে সংবাদমাধ্যমের সামনে এলেও, স্ত্রী গৌরীকে বাড়ির ভেতরেই রাখার সিদ্ধান্ত নেন তাঁরা।

রাজ ঠাকরে ও রাজকুমার হিরানিকে বিদায় জানালেন ‘মিঃ পারফেকশনিস্ট’

আমির যখন ওঁর বাড়ির বাইরে আসেন, তখন অভিনেতার সাথে দেখা যায় মহারাষ্ট্রের বিশিষ্ট রাজনৈতিক নেতা রাজ ঠাকরে (Raj Thackeray) এবং বলিউডের ব্লকবাস্টার পরিচালক রাজকুমার হিরানিকে। এই বিশেষ হাই-প্রোফাইল অতিথিরা আমিরের আমন্ত্রণে তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন। তাঁদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে বিদায় জানান আমির। গাড়ি ছাড়ার আগে রাজ ঠাকরে ও রাজকুমার হিরানির সাথে বেশ কিছুক্ষণ হালকা মেজাজে হাসি-ঠাট্টায় মেতে উঠতেও দেখা যায় অভিনেতাকে।

কপালে চুম্বন থেকে প্রথম নাচ— ভাইরাল মিষ্টি মুহূর্ত

গৌরী স্প্র্যাট সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে না এলেও, অন্দরের বেশ কিছু মিষ্টি মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় দারুণ ভাইরাল। বিয়ে সম্পন্ন হওয়ার পর সেখানে উপস্থিত ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সামনে একে অপরকে জড়িয়ে ধরে রোম্যান্টিক ড্যান্সে মেতে ওঠেন আমির ও গৌরী। শুধু তাই নয়, বিয়ের শপথ নেওয়ার পর অত্যন্ত ভালোবাসার সাথে স্ত্রী গৌরীর কপালে ও হাতে চুমু এঁকে দিতে দেখা যায় আমিরকে, যা দেখে ভক্তরা বলছেন— ‘আমিরকে এতদিন পর এতটা খুশি দেখাচ্ছে!’

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের তৃতীয় স্ত্রী হলেন গৌরী স্প্র্যাট মূলত বেঙ্গালুরুর বাসিন্দা এবং তিনি একজন অত্যন্ত সফল ব্যবসায়ী ও উদ্যোগপতি।

তিনি ভারতের নামী হেয়ার কেয়ার ব্র্যান্ড এবং সেলুন গ্রুপ ‘বিব্লান্ট’ (BBlunt)-এর পার্টনার এবং ডিরেক্টর। এর আগে তিনি বেঙ্গালুরুতে নিজের একটি সফল হেয়ার স্টুডিও চালাতেন, যা পরে বিব্লান্ট-এর কাছে ভালো অঙ্কে বিক্রি করেন। এছাড়া তিনি ‘বিয়ন্ড দ্য ক্রাউড ভেঞ্চারস’ নামের একটি ইনভেস্টমেন্ট ফার্মের সহ-মালকিন।

সম্পত্তি (Properties): বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে গৌরীর নিজস্ব একটি বিলাসবহুল আবাসিক সম্পত্তি রয়েছে। এছাড়া মুম্বইয়ের পালি হিলসে আমির ও গৌরীর একটি নজরকাড়া ফ্ল্যাট রয়েছে, যার মূল্য প্রায় ৭০ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী, গৌরী স্প্র্যাটের নিজস্ব মোট সম্পত্তির পরিমাণ (Net Worth) আনুমানিক ২৪ কোটি থেকে ৪০ কোটি টাকার মধ্যে। আমিরের এটা যেমন তৃতীয় বিয়ে, এটি গৌরীরও দ্বিতীয় বিয়ে। তাঁর আগের পক্ষের একটি পুত্র সন্তানও আছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More