জন্মদিনেই ঘটল বিপদ! ভাঙ্গা পা নিয়েই কেক কাটলেন নীলায়নের মা
‘রঘু ডাকাত’ ছবিতে গান গেয়ে এই মুহূর্তে জনপ্রিয়তা শিখরে রয়েছেন সংগীতশিল্পী নীলায়ন চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই দেবের সঙ্গে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছেন তিনি। যদিও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর একাধিক গান এর আগেও জনপ্রিয় হয়েছিল।
‘রঘু ডাকাত’ ছবিতে গান গেয়ে এই মুহূর্তে জনপ্রিয়তা শিখরে রয়েছেন সংগীতশিল্পী নীলায়ন চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই দেবের সঙ্গে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছেন তিনি। যদিও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর একাধিক গান এর আগেও জনপ্রিয় হয়েছিল তবে ‘রঘু ডাকাত’ ছবির হাত ধরেই একটু বেশি জনপ্রিয় হয়ে উঠলেন তিনি।
ভাঙ্গা পা নিয়েই কেক কাটলেন নিলয়নের মা
আদতে ভীষণ হাসিখুশি একজন মানুষ নীলায়ন। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নিজের জীবনের বিভিন্ন ছোটখাটো মুহূর্ত তুলে ধরেন তিনি। যেমন ভাইফোঁটার ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়া ‘রঘু ডাকাত’ ছবির দুবাই ট্রিপেও সঙ্গে ছিলেন তিনি।
এবার নীলায়ন পোস্ট করলেন নিজের মায়ের জন্মদিনের ছবি। কিন্তু এই জন্মদিনকে ঠিক ‘শুভ’ বলতে নারাজ সঙ্গীতশিল্পী। কিন্তু কেন? সেই রহস্য ফাঁস হয়েছে নীলায়নের পোস্ট করা ছবি দেখে। আসলে জন্মদিনের আগেই পা ভেঙে ফেলেছেন নীলায়নের মা।
পা ভাঙ্গা অবস্থাতেই কেক কাটতে দেখা গেল নীলায়নের মাকে। তবে পায়ে যতই যন্ত্রণা হোক না কেন, হাসিমুখে কেক কেটেছেন তিনি। সেই কেকের টুকরো ছেলের দিকে বাড়িয়ে দিতেই রসিকতার ভঙ্গিতে মাথায় হাত দিয়ে ছবি পোস্ট করেন নীলায়ন।
একটি হাত মাথায় এবং অন্যটি মায়ের পায়ের দিকে তাক করে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এটা কি হলো মা? এটাকে কি শুভ জন্মদিন বলা যায় নাকি র্যাপ জন্মদিন বলা যায়। কিন্তু তুমি ভীষণ ভীষণ শক্ত। তোমাকে আমৃত্যু ভালোবাসবো।’
সঙ্গীতশিল্পীর এই পোস্টে একাধিক ব্যক্তি কমেন্ট করে নিজেদের ভালবাসা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা জানিয়েছেন নীলায়নের মাকে। তবে মুখে যতই হাসি থাকুক না কেন, পা ভাঙ্গার যে কষ্ট বিশাল তা যাদের হয়েছে তারা খুব ভালো করেই জানে।
প্রসঙ্গত, এই বছর দুর্গাপুজোর সময় যে চারটি ছবি বড় পর্দায় মুক্তি পেয়েছিল তার মধ্যে অন্যতম একটি ছবি ছিল ‘রঘু ডাকাত’। এই ছবিটির প্রচারে বিন্দুমাত্র কার্পণ্য করেননি দেব। মালদা থেকে মুর্শিদাবাদ সর্বত্র তিনি করেছিলেন ছবির প্রচার।
সিনেমা মুক্তির পরে নিজের ছবিকে নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন দেব। সঙ্গে ছিলেন অনির্বাণ এবং নিলয়ন। যদিও দেবের সঙ্গে এর আগেও বাঘাযতীন, কাছের মানুষ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন নীলায়ন।
Home/Entertainment/জন্মদিনেই ঘটল বিপদ! ভাঙ্গা পা নিয়েই কেক কাটলেন নীলায়নের মা