Amitabh Bachchan: ‘আমার সঙ্গে কোনও নায়িকা কাজ করতে চাইবে না…’, শরীরিক গঠন নিয়ে খোঁটা শুনতেন অমিতাভ!
তাঁর প্রেমে বুঁদ আট থেকে আশি। অথচ জানেন কী একসময় চেহারার জন্য খোঁটা শুনেছেন অমিতাভ বচ্চন। লম্বা শরীর, ছোট্ট মুখ- বেমানান দেখতে নাকি তাঁকে। কেরিয়ারের শুরুতে বহুবার এই কারণেই বাদ পড়েছেন ছবি থেকে।
বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ এবং শাহেনশাহ হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেলেও, কেরিয়ারের শুরুর দিকে অমিতাভ বচ্চনকে কাটাতে হয়েছে চরম স্ট্রাগলের দিন। উচ্চতা এবং শারীরিক গঠনের কারণে একাধিকবার সিনেমা থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC) ১৮-এর মঞ্চে এসে নিজের আইকনিক হেয়ারস্টাইলের পেছনের অজানা ও মজাদার গল্প শোনালেন বিগ বি।

কেবিসি-র এক প্রতিযোগীর সাথে কথা বলার সময় অমিতাভ জানান, ৭০-এর দশকে যে হেয়ারস্টাইল ও জুলফি (সাইডবার্নস) তাঁর চেনা পরিচিতি হয়ে উঠেছিল, তা কোনো ফ্যাশনের জন্য নয়, বরং বাধ্য হয়ে করা।
মঞ্চে পুরোনো দিনের স্মৃতিচারণ করে বিগ বি বলেন, ‘শুরুর দিকে যখন কাজের খোঁজে যেতাম, তখন প্রযোজকরা দুটো কথা বলতেন— প্রথমত, আমার উচ্চতা নাকি বড্ড বেশি, তাই কোনো নায়িকা কাজ করতে চাইবেন না। আর দ্বিতীয়ত, আমার মুখটা বড্ড ছোট। তাই মুখটা যাতে একটু ভরাট ও চওড়া দেখায়, সেই কারণেই চুল বড় রাখা আর জুলফি কানপট্টি পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই, যাতে চেরা মুখটা একটু ঢাকা পড়ে।’ হ্যাঁ, বারংবার বডি শেমিং-এর মুখে পড়তে হয়েছিল অমিতাভকে, তবে দমে যাননি তিনি।
অমিতাভ বচ্চনের কেরিয়ার ও সফর
শুরুর লড়াই: ১৯৬৯ সালে মৃণাল সেনের ‘ভুবন সোম’ ছবিতে নেপথ্য কণ্ঠস্বর (ন্যারেটর) হিসেবে সফর শুরু করেন এবং ওই বছরই ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে।
প্রত্যাখ্যানের পর ঘুরে দাঁড়ানো: ‘আনন্দ’, ‘সঞ্জোগ’, কিংবা ‘বোম্বে টু গোয়া’-র মতো ছবিতে ছোট ও পার্শ্বচরিত্রে কাজ করলেও একাধিক ছবি বক্স অফিসে চরম অসফল হয়। সেসময় তাঁকে ‘ফ্লপ নবাগত’ বলেও দাগিয়ে দেওয়া হয়েছিল।
‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর সূচনা: ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জঞ্জীর’ ছবিটির মাধ্যমে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। ইনস্পেক্টর বিজয়ের চরিত্রে তাঁর ক্ষুব্ধ ও গম্ভীর অভিনয় রাতারাতি বিখ্যাত করে তোলে তাঁকে।
সফলতার শিখর: এরপর একে একে ‘দেওয়াল’, ‘শোলে’, ‘ত্রিশূল’, ‘ডন’, ‘মুকাদ্দর কা সিকান্দর’ এবং ‘কালা পাথর’-এর মতো আইকনিক ছবি দিয়ে ভারতীয় চলচ্চিত্রে নিজের সাম্রাজ্য গড়ে তোলেন।
আগামী প্রোজেক্ট
২০২৪ সালে নাগ অশ্বিন পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-তে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন অমিতাভ বচ্চন। বর্তমানে তিনি ছবিটির দ্বিতীয় পর্বের কাজ নিয়ে ব্যস্ত, যেখানে তাঁর সাথে পুনরায় দেখা যাবে প্রভাস এবং কমল হাসানকে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


