Sohini Guha Roy: ‘সহ্য করব না..’, মা দুর্গাকে নিয়ে নোংরা ট্রোলিং মৌলবাদীদের, লালবাজারে অভিযোগ সোহিনীর!
‘সব কিছুরই একটা সীমা থাকে। আমি আইনের ওপর আস্থা রেখে যথাযথ ব্যবস্থার জন্য অপেক্ষা করছি’, মা দুর্গাকে নিয়ে কুরুচিকর কটাক্ষ সোহিনীর ফেসবুক পোস্টে। কড়া পদক্ষেপ নায়িকার।
কুমোরটুলিতে তৈরি হতে থাকা মা দুর্গার প্রতিমার সামনে তোলা একটি ছবি পোস্ট করে চরম সাইবার বুলিং ও কুরুচিকর আক্রমণের শিকার হয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায়। তবে কেবল সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি তিনি। এই ধরনের উগ্র ট্রোলিং ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের বিরুদ্ধে অবশেষে আইনি পদক্ষেপ গ্রহণ করলেন অভিনেত্রী। ঘটনার জল এবার গড়াল থানা ও লালবাজার সাইবার সেল পর্যন্ত!

লালবাজারে সোজা FIR দায়ের:
সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি বার্তা পোস্ট করে সোহিনী স্পষ্ট জানিয়েছেন যে, ট্রোলিং এবং হেনস্থার একটা নির্দিষ্ট সীমা থাকা উচিত এবং মা দুর্গাকে নিয়ে করা এই ধরনের নোংরা মন্তব্যকে তিনি হালকাভাবে নিচ্ছেন না। অনুরাগী ও শুভানুধ্যায়ীদের পরামর্শ মেনে ইতিমধ্যেই তিনি কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন এবং লালবাজারের সাইবার সেল (Cyber Cell)-এ ইমেলের মাধ্যমে এফআইআর (FIR) দায়ের করেছেন। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সাইবার সেল)-কে পাঠানো চিঠির স্ক্রিনশট শেয়ার করে সোহিনী লিখেছেন— ‘সম্প্রতি ফেসবুকে আমাকে ও আমাদের আরাধ্য দেবী মা দুর্গাকে উদ্দেশ্য করে যে ক্রমাগত কুরুচিকর হেনস্থা চালানো হচ্ছে, তার বিরুদ্ধে আমি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। কলকাতা পুলিশে এফআইআর এবং লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে! সব কিছুরই একটা সীমা থাকে। আমি আইনের ওপর আস্থা রেখে যথাযথ ব্যবস্থার জন্য অপেক্ষা করছি।’
আইনের ওপর আস্থা ও বার্তা:
১২ই অক্টোবর কুমোরটুলির অসম্পূর্ণ প্রতিমার সাথে হলুদ কুর্তি পরে তোলা ছবিটিতে ‘মা এসে গেছে’ ক্যাপশন দেওয়া মাত্রই যেভাবে উগ্র মৌলবাদী ও কট্টরপন্থীদের আক্রমণের বন্যা বয়ে গিয়েছিল, তাতে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী ও তাঁর পরিবার।
তবে নীতি ও আইনি লড়াইয়ে অনড় থেকে সোহিনী সাইবার অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পুলিশকে উপযুক্ত প্রমাণ ও ডিজিটাল তথ্য জমা দিয়েছেন। আইনি পদক্ষেপ নেওয়ায় নেটিজেনদের একাংশ ও পুরো বিনোদন জগত তাঁর এই সাহসী সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


