Sean-Bigg Boss Bangla: সারেনি পায়ের চোট, এখনই বিগ বসের ঘরে পা দিচ্ছেন না সৃজলার চর্চিত প্রেমিক শন, বড় আপটেড দিলেন নায়ক

‘আমার কামব্যাক হবে একেবারে অন্যরকম’, এখনই বিগ বসের ঘরে আসছেন না শন। 

Published on: Oct 2, 2026, 21:00:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘বিগ বস বাংলা’র সূচনা থেকেই অগণিত ভক্তের মনে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল— তবে কি চমক দিয়ে শেষমেশ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হয়ে শোয়ে প্রবেশ করছেন টেলিপাড়ার হার্টথ্রব শন বন্দ্যোপাধ্যায়? সমস্ত জল্পনা ও ফিসফাসে জল ঢেলে এবার সটান জবাব দিলেন অভিনেতা নিজেই। সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়ে দিলেন, এই মুহূর্তে ‘বিগ বস’-এর ঘরে তাঁর ঢোকার কোনো সম্ভাবনাই নেই!

সারেনি পায়ের চোট, এখনই বিগ বসের ঘরে পা দিচ্ছেন না সৃজলার চর্চিত প্রেমিক শন, বড় আপটেড দিলেন নায়ক
সারেনি পায়ের চোট, এখনই বিগ বসের ঘরে পা দিচ্ছেন না সৃজলার চর্চিত প্রেমিক শন, বড় আপটেড দিলেন নায়ক

গুরুতর চোট ও অস্ত্রোপচার:

আসলে ‘বিগ বস’-এর গ্র্যান্ড ওপেনিংয়ের শ্যুটিংয়ের সময়েই এক চরম ছন্দপতন ঘটে। নাচের অনুশীলনের সময়ে হাঁটুতে মারাত্মক আঘাত পান শন। চোট এতটাই গুরুতর ছিল যে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয় তাঁকে। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ভক্তদের উদ্দেশ্যে শন লেখেন, 'বিগ বস বাংলা-য় আমার প্রবেশ নিয়ে প্রচুর প্রশ্ন আসছে। উত্তরটা হলো— না! আমি এই মুহূর্তে একটা গুরুতর চোট থেকে সুস্থ হয়ে ওঠার লড়াই চালাচ্ছি। তবে আমার কামব্যাক হবে একেবারে অন্যরকম।'

চর্চিত প্রেমিকা সৃজলার চোট ও শনের ক্ষোভ:

অন্যদিকে, ‘মন ফাগুন’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে শনের প্রেমের রসায়ন নিয়ে টলিপাড়ায় গুঞ্জন দীর্ঘদিনের। দুজনে প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও, সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে সৃজলার ওপর হওয়া এক দুর্ঘটনায় নীরবতা ভেঙেছিলেন শন।

শনের ইনস্টা স্টোরি
শনের ইনস্টা স্টোরি

ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন প্রতিযোগী নন্দিনী দত্তর ধস্তাধস্তিতে কাঠের ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান সৃজলা। ব্যথায় কাতর চর্চিত প্রেমিকাকে এভাবে আঘাত পেতে দেখে সোশ্যাল মিডিয়ায় চরম ক্ষোভ উগরে দিয়েছিলেন শন। ঘটনাটিকে ‘অমানবিক, বিরক্তিকর ও লজ্জাজনক’ আখ্যা দিয়ে কড়া বার্তাও দেন তিনি।

একদিকে সৃজলার ঘরে টিকে থাকার লড়াই, অন্যদিকে শনের অস্ত্রোপচার আর ফিট হওয়ার প্রক্রিয়া— সব মিলিয়ে এই চর্চিত জুটিকে এক ফ্রেমে দেখার যে স্বপ্ন অনুরাগীরা দেখছিলেন, তা আপাতত অধরাই থাকছে। তবে শনের আশ্বাস, সুস্থ হয়েই শীঘ্রই অন্য কোনো বড় চমক নিয়ে পর্দায় ফিরবেন তিনি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More