Ayesha Bhattacharya: ‘কারুর সাথে ঘনিষ্ঠ হতে পারি না…’, ২ বছর সিরিয়ালে কাজ নেই! স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক আয়েশা

Ayesha Bhattacharya: ‘পরশু থেকে শ্যুট শুরু জানার পরও হঠাৎ খবর পাই আমি নাকি বাদ’, এক সময় শিশুশিল্পী হিসাবে দাপটের সঙ্গে কাজ করেছেন। সিরিয়ালেরও নিয়মিত মুখ ছিলেন আয়েশা। এখন কেন কাজ হারা তিনি?

Published on: Sep 1, 2026, 17:16:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা জিতের মতো তারকাদের সাথে শিশুবয়সে অভিনয় শুরু করে যিনি টলিউডের বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, সেই অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য আজ ইন্ডাস্ট্রির কঠিন বাস্তবের মুখোমুখি। গত দুই বছর ধরে তাঁর হাতে কোনো মেগা সিরিয়ালের কাজ নেই। সম্প্রতি নেটমাধ্যমে একটি আবেগঘন পোস্টে নিজের কাজের অভাব, সংগ্রামের গল্প এবং ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

‘কারুর সাথে ঘনিষ্ঠ হতে পারি না…’, ২ বছর সিরিয়ালে কাজ নেই! স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক আয়েশা
‘কারুর সাথে ঘনিষ্ঠ হতে পারি না…’, ২ বছর সিরিয়ালে কাজ নেই! স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক আয়েশা

প্রসেনজিৎ ও জিতের সঙ্গে ছোটবেলার দুটি স্মৃতিভেজা ছবি শেয়ার করে নিজের লড়াইয়ের কথা তুলে ধরেন আয়েশা।

কাজ হারিয়ে সংগ্রামের গল্প

ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি এবং কাজ পাওয়ার অনিশ্চয়তা নিয়ে বলতে গিয়ে আয়েশা লিখেন, ‘রোজ অপেক্ষায় বসে থাকি একটা ভালো কাজের ফোনের আশায়। ফোন আসে, ছবি চায়, কিন্তু কাজ হয় না! পরশু থেকে শ্যুট শুরু জানার পরও হঠাৎ খবর পাই আমি নাকি বাদ।’

সংসারের দায়িত্ব: ঘরে হাত গুটিয়ে বসে থাকলে সংসার চলবে না, কারণ মা-বাবার একমাত্র সম্বল তিনিই। তাই লড়াই চালিয়ে যেতে হচ্ছে। তিনি লেখেন, ‘আর একটু একটু করে পারছিও আর আরও পারবো, পারতে যে হবেই কারণ আমার সংসার যে আর কেও টেনে নিয়ে যাবেনা!! আমার বাবা মায়ের পাশে যে আমি ছাড়া আর কেউ দাঁড়াবেনা! হ্যাঁ কষ্ট পাই যখন অন্যদের দেখি টিভির পর্দায়! মিথ্যে বলবোনা হিংসেও হয়!’

নতুন পরিচয়ে ঘুরে দাঁড়ানো

সিরিয়ালে সুযোগ না পেয়ে নিজের 'অভিনেত্রী' ইমেজের বাইরে বেরিয়ে আয়েশা নিজেকে ‘ডান্স টিচার ও কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে গড়ে তোলার লড়াই শুরু করেছেন। তিনি জানান, একটু একটু করে সেই চেষ্টায় তিনি সফল হচ্ছেন এবং মা-বাবার মুখে হাসি ফোটাতে তাঁকে পারতেই হবে।

'বিশেষ সময় কাটাতে পারি না বলেই কাজ পাই না?'

ইন্ডাস্ট্রির একাংশের ওপর তোপ দেগে ও ক্ষোভ প্রকাশ করে আয়েশা প্রশ্ন তোলেন, ‘টিভি থেকে দূরে থাকার দোষ কি আমার? আমি কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বা বিশেষ সময় কাটাতে পারি না বলে? কে জানে! তবে এগুলো পারি না বলেই দিনের শেষে আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি।’

সহকর্মীদের পর্দায় দেখলে হিংসে এবং কষ্ট দুটোই হয়—সোজা সাপ্টা স্বীকার করেছেন আয়েশা। তবে মা-বাবার দেওয়া শিক্ষা আর নিজের সততার ওপর বিশ্বাস রেখে তিনি জানান, কোনো অবস্থাতেই হার মানবেন না এবং ভাগ্যের চাকা একদিন ঠিক ঘুরবেই!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More