Sohini Paul: ‘সঙ্গী পাওয়ার বিরুদ্ধে নই, তবে…’,৩৯-তেও অবিবাহিত তাপস পাল-কন্যা! বিয়ে-সন্তান নিয়ে কী মত সোহিনীর?

সমাজকে দেখানোর জন্য বা শুধু সময়ের দোহাই দিয়ে কারোর সঙ্গে থাকার মানসিকতায় তিনি বিশ্বাস করেন না।

Published on: Nov 4, 2026, 21:30:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রয়াত অভিনেতা তাপস পালের কন্যা সেভাবে নজর কাড়তে পারেননি বড়পর্দায়। সম্প্রতি অভিনেত্রী সোহিনী পালকে বিগ বসের মঞ্চে দেখেছে দর্শক। নোপো-কিড, প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড তাঁর, তবু সৌরভ সঞ্চালিত শো-তে বেশিদিন টিকতে পারেননি সোহিনী।

‘সঙ্গী পাওয়ার বিরুদ্ধে নই, তবে…’,৩৯-তেও অবিবাহিত তাপস পাল-কন্যা! বিয়ে-সন্তান নিয়ে কী মত সোহিনীর?
‘সঙ্গী পাওয়ার বিরুদ্ধে নই, তবে…’,৩৯-তেও অবিবাহিত তাপস পাল-কন্যা! বিয়ে-সন্তান নিয়ে কী মত সোহিনীর?

বিগ বসের ঘর থেকে বেরিয়ে সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, বিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মনখোলা ও সংবেদনশীল বক্তব্য রেখে মন জয় করেছেন অনুরাগীদের। ত্রিশের কোঠার শেষ প্রান্তে পৌঁছে একাকীত্ব বা বিয়ে না হওয়া নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের জীবনের গতিপথ সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার কথা জানালেন তিনি।

‘বিয়ে বা সম্পর্কের বিরুদ্ধে নই, কিন্তু কোনও পরিকল্পনা ছিল না’:

বিয়ে ও সঙ্গী পাওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে সোহিনী স্পষ্ট জানান, সম্পর্কের গুরুত্ব তিনি অস্বীকার করেন না।

সোহিনী জানান, ‘আমার বিয়ে বা জীবনসঙ্গী খুঁজে পাওয়ার বিরুদ্ধে কোনো মতামত নেই। তবে সত্যি বলতে, এটা নিয়ে আমার বিশেষ কোনো আগাম পরিকল্পনা ছিল না। আমি এখন আমার ত্রিশের কোঠার শেষভাগে, অবিবাহিত এবং আমার কোনো সন্তান নেই।’

সন্তান প্রসঙ্গে সঞ্চালিকা মৃদু হেসে মনে করিয়ে দিলে, সোহিনী হেসে যোগ করেন, ‘হ্যাঁ, আমার তো হিউম্যান চাইল্ড (সন্তান) নেই, তবে ফার বেবিস (পোষ্য) তো রয়েছেই!’

‘কাউকে দেখানোর জন্য বা সময় চলে যাচ্ছে বলে সম্পর্ক চাই না’:

সমাজে নিজেদের মতো একা থাকা নারীদের প্রতিনিধিত্ব করে সোহিনী আক্ষেপ ও আত্মবিশ্বাসের মিশেলে জানান, সমাজকে দেখানোর জন্য বা শুধু সময়ের দোহাই দিয়ে কারোর সঙ্গে থাকার মানসিকতায় তিনি বিশ্বাস করেন না।

তিনি একা ঘুরে বেড়াতে পারেন, ভালো বই পড়া, চমৎকার কোনো আড্ডা, গান শোনা, কিংবা মাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার মতো ছোট ছোট মুহূর্ত উপভোগ করেই তাঁর জীবন শান্তিতে ভরপুর। তিনি স্পষ্ট করেন যে, নিজেকে ‘অসম্পূর্ণ’ ভেবে কাউকে এসে সম্পূর্ণ করে দেওয়ার অপেক্ষায় তিনি বসে নেই।

বিশেষ কেউ কি অপেক্ষা করছে?

সঞ্চালিকা যখন জানতে চান, বর্তমানে কি কেউ তাঁর জীবনে রয়েছে বা অপেক্ষা করছে, সোহিনী মুচকি হেসে জানান, 'না, একদম এই মুহূর্তে কেউ নেই! তবে আমি একা থাকতে ভালোবাসি। আর যদি ভবিষ্যতে উপযুক্ত কেউ আসে, তবে আমি নিশ্চিতভাবে তাকে স্বাগতম জানাব এবং উদ্‌যাপন করব। তবে শুধুমাত্র কারোর সঙ্গে থাকতে হবে বলেই তাড়াহুড়ো করে কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছা আমার নেই।

টলিউড তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে চটকদার খবরের ভিড়ে সোহিনীর এমন পরিণত, শান্ত ও আত্মবিশ্বাসী ভাবনা অনুরাগী ও নেটিজেনদের কাছে প্রশংসা কুড়োচ্ছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More