অভিনয়ে এলার্জি! নেপো-কিড তকমা চায় না তৈমুর, কোন পেশায় যাবে সইফিনার বড় ছেলে?
কাপুর ও শর্মিলা ঠাকুরের উত্তরসূরী তিনি। তবে অভিনয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই বছর আটের তৈমুরের। বরং ঠাকুর্দার মতো ক্রিকেট কিংবা ফুটবলকেই কেরিয়ার হিসাবে বেছে নিতে চায় সে।
বলিউডের অন্যতম সেরা পরিবার ‘কাপুর’ ও ‘পতৌদি’ বংশের রক্ত তাঁর গায়ে। বাবা সইফ আলি খান, মা করিনা কাপুর—দুজনেই হিন্দি সিনেমার প্রথম সারির তারকা। তবুও গ্ল্যামার দুনিয়া কিংবা রুপোলি পর্দার আলো টানে না তারকা-সন্তান তৈমুর আলি খানকে! বরং মাত্র ৮ বছর বয়সেই নিজের স্বপ্নের গতিপথ স্পষ্ট করে দিয়েছে সে। তৈমুর হতে চায় পেশাদার ফুটবলার কিংবা ক্রিকেটার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৈমুরের এই স্পোর্টসপ্রীতির কথা নিজেই সামনে এনেছেন করিনা কাপুর খান।
হনুমান দাসকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা জানান, তৈমুর আন্তর্জাতিক মানের খেলোয়াড় হতে চায়। করিনার কথায়, ‘টিম (তৈমুরের ডাকনাম) যখন বলে ও বিশ্বমঞ্চে ফুটবল বা ক্রিকেট খেলতে চায়, তখন আমি ওকে বলি—যদি সত্যিই এটা করতে চাও, তবে তোমাকেই সেটা সত্যি করে দেখাতে হবে। আমাদের দায়িত্ব ওকে সঠিক দিশা দেখানো।’ করিনা আরও যোগ করেন, ‘ফিল্মি পরিবার থেকে এসেছে বলেই যে ওকে অভিনেতা হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওর বয়স যখন আমার ছিল, আমি তখন থেকেই জানতাম আমি অভিনয়ই করব। তৈমুরও আমার মতোই স্পষ্টভাষী। ও যদি খেলাধুলা বেছে নিতে চায়, আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’
অবশ্য তৈমুরের রক্তে খেলাধুলোর জিন আগেই উপস্থিত। তার ঠাকুর্দা প্রয়াত মনসুর আলি খান পতৌদি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক, এবং মনসুর আলির বাবা ইফতিখার আলি খান পতৌদি ভারত ও ইংল্যান্ড—দুই দেশের হয়েই টেস্ট ক্রিকেট খেলেছেন।
সোহা আলি খানের একটি পডকাস্টেও করিনা আগে জানিয়েছিলেন, তৈমুর বা জেহ কেউই সিনেমা নিয়ে খুব একটা আগ্রহী নয়। বরং তৈমুর মাকে মাঝেমধ্যেই প্রশ্ন করে, মেসি কিংবা বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে করিনার বন্ধুত্ব আছে কি না! মেসির ভারত সফর চলাকালীন দুই ছেলেকে নিয়ে বিশ্ববিখ্য়াত ফুটবল তারকার সঙ্গে সাক্ষাৎও করেন করিনা।
উল্লেখ্য, করিনাকে খুব শীঘ্রই দেখা যাবে মেঘনা গুলজারের আগামী ছবি ‘দায়রা’-তে। ছবিটিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে, সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারান। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি, যা বক্স অফিসে মুখোমুখি টক্কর দেবে কুণাল খেমুর 'ভাইব' ছবির সঙ্গে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


