লাগে ‘যোগ্যতা’! ফ্ল্যাটের দাম ৫-১৫ কোটি, রচনা ছাড়া টলিউডের আর কারা থাকেন আরবানায়
বাসিন্দাদের জন্য আধুনিক জিম, সুইমিং পুল, যোগব্যায়াম কেন্দ্র এবং ইনডোর-আউটডোর গেমসের সুবিধা রয়েছে আরবানার বিলাসবহুল কমপ্লেক্সে। রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থাও। জানেন কি রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়াও টলিউডের কোন কোন তারকা থাকেন এই আরবানায়?
কলকাতার আনন্দপুরে অবস্থিত একটি অত্যন্ত বিলাসবহুল এবং সুপরিচিত আবাসন আরবানা। এই মুহূর্তে কলকাতার উচ্চবিত্তদের আবাসস্থল বললেও খুব একটা ভুল হয় না। তবে এই মুহূর্তে আরবানা বিশেষ করে আলোচনায় এসেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের কারণে। এই আবাসনে ৪৫ তলা পর্যন্ত উঁচু প্রায় ৭টি রাজকীয় টাওয়ার রয়েছে। কমপ্লেক্সের প্রায় ৮০% অংশই খোলা এবং সবুজে ঘেরা। বাসিন্দাদের জন্য আধুনিক জিম, সুইমিং পুল, যোগব্যায়াম কেন্দ্র এবং ইনডোর-আউটডোর গেমসের সুবিধা রয়েছে। রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থাও। একাধিক রিপোর্ট অনুসারে, এই ফ্ল্যাটগুলির দাম ৫ কোটি থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

সে যাই হোক, জানেন কি রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়াও টলিউডের কোন কোন তারকা থাকেন এই আরবানায়?
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়: টলিউডের এই জনপ্রিয় দম্পতি আরবানার অন্যতম হাই-প্রোফাইল বাসিন্দা।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: জনপ্রিয় এই অভিনেত্রীও আরবানার একটি ফ্ল্যাটে থাকেন মা-বাবা ও ছেলের সঙ্গে।
পায়েল সরকার: অভিনেত্রী পায়েল সরকারও ফ্ল্যাট কিনেছেন আরবানাতে।
দেব: আরবানার সবচেয়ে বড় ফ্ল্যাটগুলির মধ্যে একটিতে থাকেন দেব। এর আগে নিজের নির্বাচনী হলফনামায় তিনি জানিয়েছিলেন যে ২০১৯ সালে তিনি এটি কিনেছিলেন ৬ কোটি টাকা দিয়ে। এমনকী, দেবের ফ্ল্যাটের ছাদে রয়েছে একটি সুইমিং পুলও। এই ফ্ল্যাটেই দেবের সঙ্গে থাকেন তাঁর বাবা-মা।
অরিন্দম শীল: টলিউডের নামি পরিচালক ও তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অরিন্দম শীলও এই আরবানারই বাসিন্দা।
হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়: হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় মেয়ে নিয়ে থাকেন আরবানাতে।
রচনার আরবানার ফ্ল্যাটের দাম কত পড়েছিল?
প্রাক্তন দিদি নম্বর ১-এর আরবানার অ্যাপার্টমেন্টের বিলাসবহুল ফ্ল্যাটটির দাম ১০ কোটি ৪১ লক্ষ টাকা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের হলফনামা অনুযায়ী এই তথ্য সামনে এসেছিল।
আরবানা আর ‘যোগ্যতা’ নিয়ে কী বলেছিলেন রচনা?
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিতে গিয়ে অভিনেত্রী ও রাজনীতিবিদ রচনা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ‘আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে’। ঋত্বিক চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, ঋদ্ধি সেন, মমতা শঙ্করের মতো তারকারা এরপর মুখ খোলেন রচনাকে নিয়ে। সকলেরই মতে, আবাসন বা ফ্ল্যাটের চড়া দাম কখনও কোনো মানুষের 'যোগ্যতা'র মাপকাঠি হতে পারে না এবং রচনার এই বক্তব্যে অহংকার প্রকাশ পেয়েছে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


