Bigg Boss Bangla: প্রথম সপ্তাহেই বাদ অনিন্দ্য, শন বা জীতু নন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে বিগ বসের ঘরে আসছেন কে?

জীতুর অপেক্ষায় অনুরাগীরা, তবে বিগ বস বাংলার প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হচ্ছেন জলসার এই নায়ক। 

Published on: Sep 6, 2026, 10:11:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বাংলা বিগ বসের মঞ্চে যেন নাটকের শেষ নেই! প্রথম সপ্তাহেই বিগ বসের ঘর থেকে ছিটকে গেছেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। আর তাঁর বিদায়ের পরপরই শো-তে চরম উত্তেজনার পারদ চড়িয়ে প্রবেশ করতে চলেছেন প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী। রবিবারের পর্বের ঝলকে পিছন থেকে সেই প্রতিযোগীর দেখা মিলেছে। লম্বা, ফিট বডি- সেই হ্যান্ডসামকে দেখে অনেকের মনে প্রশ্ন কে হচ্ছেন প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী?

বাদ অনিন্দ্য, শন বা জীতু নন ১ম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে বিগ বসের ঘরে আসছেন কে?
বাদ অনিন্দ্য, শন বা জীতু নন ১ম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে বিগ বসের ঘরে আসছেন কে?

বিগ বসে অংশ নেওয়ার কথা ছিল শন বন্দ্য়োপাধ্যায়ের। প্রোমো শ্যুট করতে গিয়ে পা-এ চোট পান সুপ্রিয়া দেবীর নাতি। ভর্তি হতে হয় হাসপাতালে, সফল অস্ত্রোপাচারের পর এখন সুস্থ আছেন শন। তবে প্রায় একমাস রেস্টে থাকতে হবে তাঁক, সুতরাং আগামী কয়েক সপ্তাহ বিগ বসের ঘরে কোনওভাবেই তাঁকে দেখা যাবে না। চর্চায় আছেন জীতু কমলও। খবর, বিগ বসে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে দেখা যেতে পারে জীতুকে, তবে এই ব্যক্তি জীতু নন। টলিপাড়ার জোর খবর, ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে পা রাখতে চলেছেন স্টার জলসার একসময়ের মেগা হিট নায়ক জয় মুখোপাধ্যায়। আবার কারুর কারুর দাবি, শিলিগুড়ির মডেল তথা অভিনেতা রাজবীর দে এবার বিগ বস বাংলার ঘরে পা দেবেন।

অনিন্দ্যের ইভিকশন ও জয় মুখোপাধ্যায়ের এন্ট্রি:

প্রথম সপ্তাহের এলিমিনেশনে দর্শকদের ভোটিংয়ের ভিত্তিতে বিদায় নিতে হয়েছে অনিন্দ্যকে। তবে শো-এর টিআরপি আর ড্রামার গ্রাফ এক ধাক্কায় বাড়িয়ে দিতে মেকাররা নিয়ে আসছেন টেলি-পর্দার পরিচিত মুখ জয়কে। ‘চোখের তারা তুই’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিজগতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ম্যাচো লুক এবং ফিটনেসের জোরে তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম ছিল না।

কেরিয়ার জুড়ে বিতর্ক ও অতীতের ছায়া:

টেলিভিশনে সাফল্য পেলেও জয়ের ব্যক্তিগত ও পেশাগত জীবন বিতর্ক মুক্ত নয়। তাঁর কেরিয়ারের নানা মোড় ও কালো ছায়া আজও চর্চার বিষয়: অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়ের দীর্ঘদিনের সম্পর্ক এবং পরবর্তী সময়ে তাঁদের ব্রেক আপ এবং নায়িকার সঙ্গে তাঁর ঝামেলার খবর সংবাদ শিরোনামে এসেছে।

ঐন্দ্রিলা শর্মার সঙ্গে বিবাদ: সহ-অভিনেত্রী প্রয়াত ঐন্দ্রিলা শর্মার সঙ্গে সেটে দুর্ব্যবহার এবং হাতাহাতির অভিযোগে একসময় বড় বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনার জেরে সিরিয়াল থেকে সরাসরি বাদ দেওয়া হয়েছিল জয়কে।

ওদিকে রাজবীর দে ২০২৩ সালে এমটিভি রোডিজে অংশ নেন। পরবর্তীতে একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন। বেশকিছু মাইক্রো ড্রামারও অংশ হয়েছেন। যদি সত্যিই রাজবীর বিগ বসের ঘরে পা দেন তাহলে তাঁর সুদর্শন চেহারা ও পুরুষালি ইমেজ নারী হৃদয়ে দোলা লাগাবে তা বলাই যায়।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More