Nushrratt Bharuccha:নড়াচড়ার ক্ষমতাও নেই! বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বই আনা হল নুসরতকে, তড়িঘড়ি হবে অস্ত্রোপচার

বালি ট্রিপে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! স্পাইনাল ফ্র্যাকচার নিয়ে এয়ার অম্বুল্যান্সে মুম্বাই আনা হলো নুসরত ভারুচাকে, হবে অস্ত্রোপচার।

Published on: Oct 3, 2026, 08:00:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ছুটি কাটাতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা (Nushrratt Bharuccha)। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে মারাত্মক চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে (Air Ambulance) করে তাঁকে তড়িঘড়ি মুম্বাই নিয়ে আসা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিনেত্রীকে দ্রুত স্পাইন সার্জারির (Spine Surgery) মুখোমুখি হতে হবে।

নড়াচড়ার ক্ষমতাও নেই! বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বই আনা হল নুসরতকে, তড়িঘড়ি হবে অস্ত্রোপচার
নড়াচড়ার ক্ষমতাও নেই! বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বই আনা হল নুসরতকে, তড়িঘড়ি হবে অস্ত্রোপচার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের হাসপাতালের সামনে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে অভিনেত্রীকে। সেই সময় তাঁর পাশে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিত থাকতে দেখা যায়।

পিআর টিমের অফিসিয়াল বিবৃতি ও গোপনীয়তার অনুরোধ

অভিনেত্রীর টিমের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে আমাদের একমাত্র অগ্রাধিকার হলো তাঁর স্বাস্থ্য এবং প্রয়োজনীয় সুচিকিৎসা নিশ্চিত করা। নুসরতের দ্রুত আরোগ্যের জন্য তাঁর ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করা হচ্ছে। আপডেট পেলে সঠিক সময়ে জানানো হবে।’

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগেই বালি সৈকত থেকে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘Holiday on my mind! Where do I head out to now?’—তার পরেই এই আকস্মিক বিপর্যয় ঘটল।

টাইগার শ্রফের সাথে নতুন প্রজেক্টে নুসরত

দুর্ঘটনার খবরটি এমন এক সময়ে এল, যখন টাইগার শ্রফ (Tiger Shroff)-এর পরবর্তী ছবিতে নায়িকার নাম চূড়ান্ত হওয়ার গুঞ্জন চলছিল। এই ছবি দিয়ে প্রথমবার টাইগার-নুসরতের অন-স্ক্রিন জুটি বাঁধতে চলেছেন।

অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈন তাঁর নতুন ব্যানার ‘VJ Frames’-এর অধীনে প্রযোজক হিসেবে ডেবিউ করতে চলেছেন এই প্রজেক্টের মাধ্যমে। নুসরতকে শেষবার দেখা গিয়েছিল সোহম শাহের বিপরীতে ‘উফফ ইয়ে সিয়াপা’ চলচ্চিত্রে।

প্রায় দু’দশকের বলি-সফর

২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ দিয়ে বলিপাড়ায় পথচলা শুরু হলেও ২০১০ সালে ‘লাভ সেক্স অউর ধোকা’ এবং পরবর্তীকালে ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’-র মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করেন নুসরত।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More