Nusrat Troll: ‘মুসলিম হয়ে কীভাবে কপালে মহাকাল লিখল!’ উজ্জয়নের মন্দিরে নুসরত, ধর্মের দোহাই দিয়ে কটাক্ষ নেটপাড়ার

বরাবরই সর্ব ধর্মে বিশ্বাসী নুসরত জাহান। রথ থেকে শুরু করে দীপাবলি-দুর্গাপুজো কিংবা ক্রিসমাস, সব উৎসবই উদযাপন করেন। তবে নেটপাড়া ধর্মের দোহাই দিয়ে অভিনেত্রীকে কটাক্ষ করার সুযোগ ছাড়েন না। 

Published on: Aug 4, 2026, 09:31:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোমবারই সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে ভ্রমণের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন যশ দাশগুপ্ত। আর সেই ছবি দেখেই আরও একবার ধর্ম টেনে আক্রমণ করা হল অভিনেত্রীকে। বরাবরই সর্ব ধর্মে বিশ্বাসী নুসরত। রথ থেকে শুরু করে দীপাবলি-দুর্গাপুজো কিংবা ক্রিসমাস, সব উৎসবই উদযাপন করতে দেখা যায় তাঁকে।

মহাকাল মন্দিরে কেন নুসরত? প্রশ্ন তুলে কটাক্ষ নেটপাড়ার।
মহাকাল মন্দিরে কেন নুসরত? প্রশ্ন তুলে কটাক্ষ নেটপাড়ার।

উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির দর্শনের যে ছবিগুলি ভাগ করে নিয়েছেন নুসরত সেখানে তাঁকে দেখা গেল গোলাপি রঙের সালোয়ারে। এমনকী সিঁথিতে সিঁদুরও। আর সঙ্গে কপালে লাগিয়েছেন মহাকালের টিকা। উজ্জয়নের সতীপীঠে হরসিদ্ধি মাতা-র মন্দিরেও গিয়েছিলেন তাঁরা। সেই ছবি শেয়ার করেছেন। দেওয়ালে আঁকা একটি শিবের ফোটোর দুই ধারে দাঁড়িয়ে কর্তা-গিন্নি ছবি তোলেন। এই পোস্টের ক্যাপশনে যশ লেখেন, ‘হর হর মহাদেব’। সঙ্গে হাত জোর করার ও লাল হার্টের ইমোজি।

দেখুন সেই পোস্ট-

আর এই পোস্টেই একজন মন্তব্য করেন, ‘একজন মুসলিম হয়ে এগুলো কী করে মাথায় লিখল’! তবে অভিনেত্রীর এক ভক্তই এই কটাক্ষের জবাব দিয়েছেন। লেখেন, ‘কারণ ও তোমার মতো অশিক্ষিত মুসলিম নয়, তাই’। আরেকজন আবার লেখেন, ‘এগুলো বন্ধ হওয়া উচিত।’

অবশ্য এই প্রথম নয়, যখন মন্দির দর্শনে গিয়ে কটাক্ষের মুখে পড়লেন নুসরত। এর আগে ২০২১ সালের প্রথম দিকে শাঁখা-পলা পরে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় তাঁর সঙ্গে যশ দাশগুপ্ত এবং তৃণমূল নেতা মদন মিত্রও উপস্থিত ছিলেন। ২০২৪ সালের শেষের দিকে 'আড়ি'-র শুটিং শুরু করার আগে তাঁরা দুজনে একসঙ্গে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিতে যান।

২০২১ সালে নিখিল জৈনের সঙ্গে বিয়ে অবৈধ বলে ঘোষণা করেন নুসরত। ওই একই বছরে তাঁর প্রেগন্যান্সির খবর আসে। সেই সময় অভিনেত্রী সন্তানের পিতার পরিচয় নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও পরবর্তীতে একটি বার্থ সার্টিফিকেট সামনে আসে, যেখান থেকে দেখা যায়, নুসরতের সন্তানের বাবা যশ। যিনি প্রেগন্যান্সির সময় আগলে রেখেছিলেন অভিনেত্রীকে। এমনকী ডেলিভারির সময় বউয়ের সঙ্গে ছিলেন হাসপাতালেই। প্রথম বিয়ে থেকেও একটি ছেলে হয়েছিল যশের। যে বর্তমানে যশ ও নুসরতের সঙ্গেই থাকে।

যশ দাশগুপ্ত ও নুসরত জাহান জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হল ‘আড়ি’, যাতে দেখা গিয়েছিল মৌসুমী চট্টোপাধ্যায়কেও। এটি ছিল যশরতের প্রযোজনায় তৈরি দ্বিতীয় সিনেমা। প্রথমটি ‘সেন্টিমেন্টাল’। ঘোষণা করা হয়েছিল ‘ও মন ভ্রমণ’-এরও। যদিও এই ছবিটি নিয়ে সেভাবে কোনো আপডেট আসেনি আর।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More