সিঁথি ভরা সিঁদুর, জাহান হয়েও কেন দুর্গা মাকে করেন বরণ? বিতর্কে মুখ খুললেন নুসরত
সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে লাল টিপ, এয়োঁ লুকে নুসরতকে মানিয়েছিল বেশ। অভিনেত্রীর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ট্রোল শুরু। যাতে মুখ খুলে সর্বধর্ম সমন্বয়ের পাঠ পড়ালেন অভিনেত্রী।
লাল পাড়ের সাদা শাড়ি পরে দুর্গা মাকে বরণ করতে দেখা গিয়েছে অভিনেত্রী নুসরত জাহানকে। সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে লাল টিপ, এয়োঁ লুকে মানিয়েছিল বেশ। এমনকী বউয়ের বরণ করার ভিডিয়ো ক্যামেরাবন্দি করছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। তবে শুধু দুর্গাপুজো নয়, জগন্নাথপুজো থেকে দিওয়ালি, বড়দিন, সমস্তটাই ধুমধাম করে পালন করেন নুসরত।

এবার ঠাকু বরণের ঝলক সামনে আসতেই উঠল কটাক্ষের বন্যা। যা নিয়ে মুখ খুললেন নুসরত খোদ। সম্প্রতি মিডিয়ার মুখোমুখি হয়ে জানালেন, ‘উৎসব সকলের হয়। আর আমি চিরকাল সকল উৎসব পালন করে আসছি। অনেকেই বলে তুমি তো জাহান। আমি কোনোদিন কাওকে জবাব দেইনি। আমার মনে হয় যারা অন্য ধর্মের হয়েও, বিশ্বাসের সঙ্গে মায়ের আরাধনা করছে, সিঁদুর খেলায় মেতে উঠছে, তাঁদেরও উচিত নয় জবাব দেওয়া। কারণ এটা ব্যক্তিগত পছন্দ। আমার পোস্টের কমেন্টেও দেখছি অনেকে অনেক কিছু লিখছে। যাঁদের মনে হয়, তাঁরা নিজের ধর্মের ব্য়াপারে সমস্ত কিছু জানে। কিন্তু আমি তাঁদের থেকে একটু হলেও বেশি জানি। আপনার বিশ্বাস আপনার কাছে রাখুন। আপনিও ভালো থাকুন, আমিও নিজেকে ভালো রাখছি।’
একসময় হিন্দু রীতি মেনেই সামাজিক বিয়ে করেছিলেন নুসরত তুরস্কে গিয়ে কলকাতারই ব্যবসায়ী নিখিল জৈনকে। এরপর বিয়ে সেরে একেবারে শাঁখা-পলা আর সিঁদুর পরে দিল্লিতে পৌঁছেছিলেন সাংসদ হিসেবে শপথ নিতে। যদিও পর তাঁর সেই বিয়ে অবৈধ হিসেবে জানান দুজনেই। কারণ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে এই বিয়ের রেজিস্ট্রিই হয়নি। নুসরত আর যশের বিয়ে নিয়ে সেরকম কোনো তথ্যই জানা যায়নি। তবে শোনা খবর, দুজনে নাকি কালীঘাট মন্দিরে করেছিলেন বিয়ের রীতিনীতি।
২০১১ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘শত্রু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন নুসরত। এরপর 'খোকা ৪২০', 'যোদ্ধা', 'জুলফিকার', 'ওয়ান' এবং পরবর্তীতে 'ডিকশনারি' ও 'সেন্টিমেন্টাল'-এর মতো বহু জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন। শুধু হিন্দু রীতিনীতি পালনের জন্য নয়, নুসরত বরাবরই বিতর্কে মোড়া। ২০১২ সালের আলোচিত পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত কাদের খানের সঙ্গে নাম জড়ানো থেকে ২০২৩ সালে একটি রিয়েল এস্টেট সংস্থা ('সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড')-এর ডিরেক্টর থাকা অবস্থায় সাধারণ মানুষের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নামে কোটি টাকা প্রতারণার অভিযোগ, একাধিক বিতর্ক নুসরতকে ঘিরে। তবে এসবের মাঝেও, পরিবার-পরিজন-বন্ধুদের নিয়ে নিজেকে ভালো ও খুশিতে রাখার চেষ্টা করে যান।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


