Nikhil Jain: 'আমরা বাইরের লোক নই…', বাংলায় পদ্ম ফুটতেই সরব নুসরতের প্রাক্তন ‘অবাঙালি’ নিখিল
বঙ্গ রাজনীতিতে বড় পালাবদলের ইঙ্গিত। টানা ১৫ বছরের শাসনের পর বিরাট বিপর্যয় তৃণমূল কংগ্রেসে। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বদলের ইঙ্গিত স্পষ্ট। গেরুয়া ঝড় উঠতেই রাজ্যের নানা প্রান্তে বিজয়োল্লাস শুরু হয়েছে। এর মাঝেই নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করলেন প্রাক্তন সাংসদ নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন।
বঙ্গ রাজনীতিতে বড় পালাবদলের ইঙ্গিত। টানা ১৫ বছরের শাসনের পর বিরাট বিপর্যয় তৃণমূল কংগ্রেসে। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বদলের ইঙ্গিত স্পষ্ট। গেরুয়া ঝড় উঠতেই রাজ্যের নানা প্রান্তে বিজয়োল্লাস শুরু হয়েছে। এর মাঝেই নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করলেন প্রাক্তন সাংসদ নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন।
'আমরা বাইরে লোক নই…', রাজ্যে গেরুয়া ঝড়ের দাপটের মাঝেই সুর চড়ালেন নুসরতের প্রাক্তন নিখিল
একটা সময় নুসরতের সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের পাশে দেখা যেত নিখিলকে। নিখিল-নুসরতের প্রীতি ভোজের অনুষ্ঠানেও তৃণমূল সুপ্রিমোকে দেখা গিয়েছিল। তবে এবার তিনিও পরিবর্তনপন্থী। তাই তিনি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন।
সেখানে তিনি লেখেন, '১৫ বছরের দমন, আমরা চুপ থাকব না! আমরা লড়ব! আমরা 'বাইরের লোক' নই। আমরা নতুন বাংলা, আমরা নতুন যুগের ভারতীয়! ৪ মে স্মরণীয় হয়ে থাকবে বাংলার স্বাধীনতা দিবস হিসেবে! বাতাস এখন দেশদ্রোহীমুক্ত! বায়ুর গুণমান সূচক (AQI) এ যাবৎকালের সবচেয়ে পরিষ্কার! গৌরব ফিরিয়ে আনুন! বাংলা জেগে উঠেছে! জয় হিন্দ! জয় শ্রী রাম।'
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এবার পদ্মের দাপট চোখে পড়ার মতো। ইতিমধ্যেই ৭৮টি আসনে জয় লাভ করেছে বিজেপি। ১২৭টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে, তৃণমূল ৩৪টি আসনে জিতেছে, ৪৭টি আসনে এগিয়ে রয়েছে। (এখনও পাওয়া তথ্য অনুসারে)।
গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল। ১৬ জেলার মোট ১৫২টি আসনে সেই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সেই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুর জেলাতেও ভোট হয়েছিল সেদিন।
নিখিল জৈনর স্টোরি
অন্যদিকে, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট হয়েছিল ২৯ এপ্রিল। ১৪২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। ২য় দফার ভোট যে যে জায়গায় হয়েছিল তা একপ্রকার তৃণমূল কংগ্রেসের গড় ছিল। তবে এবার সব থেকে বেশি জনতার নজর ছিল ভবানীপুরের দিকে। সেখানের প্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই সিটের নানা সময় নানা আপডেট শুরু থেকেই ছিল চর্চায়।
Home/Entertainment/Nikhil Jain: 'আমরা বাইরের লোক নই…', বাংলায় পদ্ম ফুটতেই সরব নুসরতের প্রাক্তন ‘অবাঙালি’ নিখিল