Nusrat Jahan: ‘অভিযোগ আর অপবাদ…’! ইডি বিতর্ক টেনে খোঁচা, ট্যাঙ্ক টপ-শর্টসে সুপার হট নুসরত

কেরিয়ার শুরু থেকেই বিতর্কে নুসরত। তবে যতই ট্রোল হোক, বন্ধ করা যায়নি অভিনেত্রীর মুখ। এবারও ইডি-র লম্বা জেরার পর ভাইরাল তাঁর ইঙ্গিতবাহী পোস্ট। 

Published on: Apr 25, 2026, 09:31:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নুসরত জাহান ফের খবরে! মঙ্গলবার সাড়ে ৮ ঘণ্টার জেরার মুখে পড়েন তিনি ইডি-র অফিসে। ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ নামক একটি সংস্থাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জেরা করা হয় তাঁকে। আর সেই জেরার ৩ দিন পর, নুসরতের পোস্ট এল সোশ্যাল মিডিয়ায়।

নুসরত জাহান।
নুসরত জাহান।

ট্যাঙ্ক টপ আর শর্টসে নিজের দুটি ছবি শেয়ার করলেন নুসরত জাহান। চোখে কালো সানগ্লাস। আর ক্যাপশনে লেখা, ‘অভিযোগ আর অপবাদ—এই দুইয়ের মাঝামাঝি কোথাও…! সত্যি খুঁজে না পাওয়া পর্যন্ত শান্তি খুঁজে নিচ্ছি।’ সঙ্গে নুসরত এই পোস্টে আরও লেখেছেন, ‘এসো, ট্রোলরা—যা ইচ্ছে বলার বলে ফেলো’।

প্রসঙ্গত, প্রবীণ নাগরিকদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ নামক একটি সংস্থার বিরুদ্ধে, যার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত। অভিযোগকারীদের দাবি, নুসরত ওই টাকা নিজের কাজে ব্যবহার করেছেন। পাম অ্যাভিনিউয়ের বিলাসবহুল ফ্ল্যাটের নাম জড়ায় এতে। যদিও এর আগে এক সাংবাদিক বৈঠক করে অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়ে নিজের ফ্ল্যাট কিনেছিলেন এবং সুদ-সহ সেই টাকা ফেরতও দিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, সংশ্লিষ্ট মামলায় দ্বিতীয় বার তলব করা হল নুসরতকে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকেন তিনি। সন্ধ্য়া সাড়ে ছটার পর ইডি অফিস থেকে বেরোন। ইডি সূত্রে খবর, নুসরতের দেওয়া বয়ান খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাঁকে আবারও তলব করা হতে পারে।

চলতি বিধানসভা ভোটে তারকা প্রচারকের তালিকায় নাম ছিল তাঁর। তবে এরপরই আসে ইডি-র ডাক। একসময় বসিরহাট কেন্দ্রের সাংসদ ছিলেন নুসরত! তবে জণগণের জন্য কাজের থেকেও, ব্যক্তিগত জীবনের বিতর্কেই জর্জরিত ছিলেন সেই পাঁচ বছর। নিখিল জৈনকে বিয়ে করা, সিঁদুর পরে সাংসদ হিসেবে শপথ নেওয়া, সেই বিয়েকেই পরবর্তীতে অবৈধ ঘোষণা, যশের সঙ্গে সম্পর্ক, প্রেগন্যান্সি, সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন--- একাধিক বিতর্কের কালো মেঘ ঘিরে রেখেছিল তাঁকে। ফলে দলের অন্দরেও বেশ একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। ফলত এরপর আর দলের থেকে টিকিট পাননি। এখন দেখার তাঁকে ঘিরে যে নতুন ‘কলঙ্ক’ তা সাফ হয় কবে!

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More