সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ওরিকে অনেকেই চেনেন। মাঝেমধ্যেই বিভিন্ন তারকার সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। সারা আলি খান সহ বলিউডের বেশ কিছু তারকার সঙ্গে বন্ধুত্ব রয়েছে ওরির। কিন্তু সম্প্রতি সারা আলি খান এবং ওরির মধ্যে বন্ধুত্বের ফাটল ধরে, ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটে।
সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ওরিকে অনেকেই চেনেন। মাঝেমধ্যেই বিভিন্ন তারকার সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। সারা আলি খান সহ বলিউডের বেশ কিছু তারকার সঙ্গে বন্ধুত্ব রয়েছে ওরির। কিন্তু সম্প্রতি সারা আলি খান এবং ওরির মধ্যে বন্ধুত্বের ফাটল ধরে, ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটে। সারার সঙ্গে সম্পর্ক এবং বন্ধুত্বের ফাটল নিয়ে এবার নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর অনুষ্ঠানে খোলাখুলি কথা বললেন ওরি।
সারাকে ‘ফেক বন্ধু’ বলে কটাক্ষ ওরির
‘ডবল ডেট’ অনুষ্ঠানে বন্ধুত্ব নিয়ে কথা বলতে গিয়ে নেহা যখন তাকে জিজ্ঞাসা করেন, সোশ্যাল মিডিয়ায় তিনি কাকে আনফলো করেছেন তখন ওরি উত্তর দিলেন সারা আলি খান। এই প্রসঙ্গে বিস্তারিত জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘আমি এই ব্যাপারে ভীষণ খোলামেলা। ওর মা আমাকে বকাঝকা করতেন তাই আমি ওকে আনফলো করে দিয়েছি।’
ওরি আরও বলেন, ‘ও আমার অনেক ছোটবেলার বন্ধু। কলেজে পড়ার সময় এবং কলেজ শেষ হওয়ার পরেও আমাদের বন্ধুত্ব ছিল। অনেক কঠিন সময় আমি ওর পাশে ছিলাম। যখন একটি বড় মামলায় ও জড়িয়ে পড়েছিল তখন আমি গোয়াতেই ছিলাম। পুরো সময়টা ওর পাশে ছিলাম। কিন্তু যখন ওর আমার পাশে থাকার কথা তখন উধাও হয়ে যায়।’
ওরি বলেন, ‘সেই সময়টা আমার জন্য একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ও একবারও আমার খোঁজ নেয়নি। আমাকে একবারও ফোন করেনি। যখন ওর জীবনে বিপদ এসেছিল তখন আমি সব সময় পাশে ছিলাম। কিন্তু আমার সময় পরিস্থিতি পাল্টে গেল। যদি আমি ওর সঙ্গে বন্ধুত্বের ভান করতাম, তাহলে ওর মা আমাকে যেভাবে গালিগালাজ করেছে বা ও অন্যদের কাছে আমার সম্পর্কে যা বলেছে তাহলে ব্যাপারটা মেনে নেওয়া যেত। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একেবারে অন্য। আমার থেকে ক্ষমা চাওয়ার প্রয়োজনও বোধ করেনি ও।’
২০২৫ সালের আগস্ট মাসে এই দুই ব্যক্তিত্বের বন্ধুত্বের ফাটল ঘটে যখন ওরি সারা আলি খানের জন্মদিনে এমন কিছু ছবি শেয়ার করেছিলেন যা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছিল। ব্যাপারটি আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে যখন ওরি তিনটে বাজে নাম শিরোনাম একটি রীল শেয়ার করেছিলেন এবং সেখানে পদবী ব্যবহার না করেই সারা, অমৃতা এবং পলকের নাম উল্লেখ করেন।
পরবর্তীকালে এক ইন্টারভিউ চলাকালীন সারার অভিনয় কটাক্ষ করেন ওরি। এর কিছুদিন পরেই সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান ইনস্টাগ্রাম ওরিকে আনফলো করে দেন যা এই বন্ধুত্ব শেষ হওয়ার গুঞ্জন শিলমোহর দিয়ে দেয়।