Raja-Paean Baby Shower: সাধের দিন পিয়ানকে নিজের হাতে খাওয়ালেন রাজা! মাছের মাথা থেকে কালিয়া, পাতুরি— কী কী ছিল মেনুতে?
বিয়ের আট বছর পর মা-বাবা হতে চলেছেন পরিচালক রাজা চন্দ্র ও অভিনেত্রী পিয়ান সরকার। শুক্রবার ছিল পিয়ানের আইবুড়ো ভাত। সোশ্যাল মিডিয়ায় ছবি-ভিডিয়ো শেয়ার করে নিলেন হবু মা।
মা-বাবা হতে চলেছেন টলিউডের জনপ্রিয় দম্পতি পরিচালক রাজা চন্দ্র ও অভিনেত্রী পিয়ান সরকার। হয়ে গেল পিয়ানের সাধ। হবু মা-বাবার মিষ্টি ছবি-ভিডিয়ো মন কেড়ে নিল নেটপাড়ার। আট বছরের সুখী দাম্পত্যের পর এবার দুই থেকে তিন হওয়ার পালা।

সাধের সাজুগুজুতে সুন্দরী পিয়ান
পিয়ানের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে পিয়ানকে দেখা গেল তাঁকে নীল রঙের সোনালি জরির কাজ করা শাড়িতে। রাজা পরেছিলেন সাদা রঙের পঞ্জাবি। জীবনের এই বিশেষ দিনে পিয়ানকে সাজলেন গা ভরা সোনার গয়না, খোঁপায়। চুলে ফুল লাগানো, সিঁথি ভরা সিঁদুর, কপালে লাল টিপ। বেবিবাম্প আগলে একাধিক ছবি তুলেছেন।
বউকে খাইয়ে দিলেন রাজা
পিয়ান নিজের পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘শুধু প্রাপ্তিগুলোই গুনে চলেছি…’। একটি ভিডিয়োতে দেখা গেল সাধের দিন বউকে পরম যত্নে খাবার খাইয়ে দিচ্ছেন রাজা। আর খাবার মুখে নিয়ে আদুরেভাবে রাজার দিকে তাকাচ্ছেন হবু মা। দম্পতির এই মিষ্টি ভিডিয়ো মন কেড়ে নিয়েছে সকলের। শুভেচ্ছায় ভরিয়েছেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ।
পিয়ানকে শুভেচ্ছা টলিপাড়ার
মিত্তির বাড়ি নায়িকা পারিজাত মন্তব্য লিখেছেন, ‘থু থু থু থু…’! অর্থাৎ হবু মা-বাবাকে সমস্ত খারাপ নজর থেকে চান বাঁচাতে। মিশমি দাস, স্বস্তিকা দত্ত, মিমি দত্ত, নুসরত ফারিয়া, রোশনি ভট্টাচার্যরাও শুভেচ্ছা ও আদরে ভরালেন রাজা ও পিয়ানকে।
কী কী খাবার ছিল মেনুতে?
ছবিতে দেখা যাচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে হবু মায়ের থালা। নানা রকমের পদ রান্না হয়েছে। ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, শুক্তো, মাছের কালিয়া, পাতুরি, পাবদা, চাটনি, পায়েস, মিষ্টি দিয়ে সাজানো থালা।
টলিপাড়ার জনপ্রিয় পরিচালক রাজা চন্দ এবং অভিনেত্রী পিয়ান সরকার-এর প্রেম ও বিয়ের গল্পটি কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। এক মডেল হান্ট প্রতিযোগিতায় পিয়ান ছিলেন প্রতিযোগী আর রাজা ছিলেন বিচারক। প্রথম দেখাতেই সুন্দরী পিয়ানের প্রেমে পড়ে যান রাজা। ২০১৮ সালের ২৪শে নভেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
'চ্যালেঞ্জ ২', 'রংবাজ', 'টার্গেট', 'সুলতান: দ্য সেভিয়ার'-এর মতো একাধিক জনপ্রিয় ও কমার্শিয়াল বাংলা সিনেমা পরিচালনা করেছেন রাজা। পিয়ানকে দেখা গিয়েছে ম্যাজিক, সেভিংস অ্যাকাউন্ট-এর মতো সিনেমায়। কাজ করেছেন শুভ বিবাহ সিনেমাতেও। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রথম সারির ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেলিং এবং ফ্যাশন শুটে দেখা যায় পিয়ানকে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


