একই সঙ্গে পুরনো আর নতুনের মেলবন্ধন, ১১ সেপ্টেম্বর কেন বিশেষ পাওলির কাছে?

জীবনে এমন কিছু কিছু সময় আসে যখন, সেই সময়টা বা সেই দিনটা এমন কিছু কারণে স্পেশাল হয়ে যায় যা কখনো ভোলা যায় না। ১১ সেপ্টেম্বর পাওলি দামের কাছে তেমনি একটি দিন।

Published on: Sep 11, 2026, 17:30:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জীবনে এমন কিছু কিছু সময় আসে যখন, সেই সময়টা বা সেই দিনটা এমন কিছু কারণে স্পেশাল হয়ে যায় যা কখনো ভোলা যায় না। ১১ সেপ্টেম্বর পাওলি দামের কাছে তেমনি একটি দিন। আজ তিনি অরুণাচল প্রদেশে গিয়েছেন নিজের নতুন কাজের জন্য। কিন্তু একই সঙ্গে আজই অ্যামাজন প্রাইম ভিডিও এই মুক্তি পেতে চলেছে অভিনেত্রীর পুরনো একটি কাজ।

১১ সেপ্টেম্বর কেন বিশেষ পাওলির কাছে?
১১ সেপ্টেম্বর কেন বিশেষ পাওলির কাছে?

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন পাওলি, যেখানে নিখিল আডবানির সঙ্গে দেখা যায় অভিনেত্রীকে। বিভিন্ন ছবিতে শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন একটি বিশাল বড় ক্যাপশন যার সারমর্ম হল, তিনি একই দিনে ঘটা দুটি ঘটনার কথা জানিয়েছেন, যেখানে একদিকে একটি ভীষণ স্পেশাল ছবির শুটিংয়ের কাজে তাঁর ব্যস্ততার কথা এবং অন্যদিকে বহু প্রতীক্ষিত ছবি ‘দ্য রেভোলিউশনারিজ’- এর প্রিমিয়ার নিয়ে আনন্দের কথা।

পাওলি যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে তাঁকে হালকা শাড়িতে সেজে থাকতে দেখা যায়। কোনও ছবিতে আবার লাল শাড়িতে পাওলিকে দেখে মনে পড়ে যায় ‘বুলবুল’ ছবির কথা। একটি ছবিতে অমৃতসরের স্বর্ণ মন্দিরের সামনেও ছবি তুলতে দেখা যায় পাওলিকে। সব মিলিয়ে বিভিন্ন ছবিতে বিভিন্ন রূপে তিনি ধরা দিয়েছেন।

অন্যদিকে ক্যাপশনে নিজের বক্তব্যে বারবার উঠে এসেছে নিখিল আডবানির কথা, যার স্বপ্নের অংশ হতে পেরে তিনি ভীষণ খুশি। এই ছবির প্রত্যেকটি ফ্রেম, প্রত্যেকটি আবেগের পেছনে যে অসামান্য মানসিক শক্তি ছিল সেটাই যেন দেখতে পাওয়া যাবে দ্যা রেভোলিউশনারিজ-এর প্রতিটি বিন্দুতে।

সবশেষে তিনি প্রত্যেকটি অনুরোধ করেছেন যাতে একবার হলেও এই ছবিটি দর্শকরা দেখেন এবং উপলব্ধি করেন যে কতটা পরিশ্রম এবং সততার সঙ্গে এই ছবিটি তৈরি করা হয়েছে।