Sara Ali Khan: নায়িকাদের পিছন থেকে তোলা ছবি নিয়ে কুরুচিকর রসিকতা! ‘এ সব কী বলছে’, ক্ষুব্ধ সারা

Sara Ali Khan: শনিবার, সারা আলি খান আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বির সাথে পতি পত্নী অউর ওহ দোর ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন। সেখানেই সঞ্চালকের মন্তব্য়ে মেজাজ হারালেন নবাব-কন্যা। কী ঘটেছে?

Published on: May 3, 2026, 10:46:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হাসিমুখে পতি-পত্নী অউর ওহ-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সারা আলি খান। পাশে ছিলেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বি। কিন্তু অনুষ্ঠানের মাঝেই সঞ্চালকের এক মন্তব্য সব তাল কেটে দিল। সঞ্চালক দাবি করেন, তিনি বলিউডের সমস্ত তারকাদের ‘পেছন থেকে’ দেখে চিনতে পারেন। এই মন্তব্য শোনা মাত্রই সারার মুখভঙ্গি বদলে যায় এবং তিনি চরম অস্বস্তিতে পড়েন।

নায়িকাদের পিছন থেকে তোলা ছবি নিয়ে কুরুচিকর রসিকতা! ‘এ সব কী বলছে’, ক্ষুব্ধ সারা
নায়িকাদের পিছন থেকে তোলা ছবি নিয়ে কুরুচিকর রসিকতা! ‘এ সব কী বলছে’, ক্ষুব্ধ সারা

ঠিক কী ঘটেছিল?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানের সঞ্চালক বা এমসি মঞ্চে দাঁড়িয়ে বলছেন, ‘আপনারা তো সেই রিলগুলো দেখেন, যেখানে কোনও তারকার পেছন দিকের ছবি দিয়ে বলা হয় ‘চিনুন তো কে?’ আমি সত্যি বলছি, আমি সব সেলেব্রিটিদের পেছন থেকে চিনি। আমি এটার পেছনে অনেক সময় কাটিয়েছি। সামনে থেকে চিনতে পারি কি না জানি না…’।

সারার প্রতিক্রিয়া:

সঞ্চালকের এই দ্ব্যর্থবোধক ও কুরুচিপূর্ণ রসিকতা শুনে সারা রীতিমতো চমকে যান। তিনি পাশে বসে থাকা আয়ুষ্মান খুরানার দিকে তাকিয়ে অবাক হয়ে বলেন, ‘ ইয়ে কেয়া বোল রাহা হ্যায়? (এ সব কী বলছে ও?)’। সারার চোখে-মুখে বিরক্তি এবং অস্বস্তি ছিল স্পষ্ট। তিনি যে এই ধরনের রসিকতা একেবারেই পছন্দ করেননি, তা তাঁর শরীরী ভাষাতেই ধরা পড়েছে।

নেটিজেনদের ক্ষোভ:

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সঞ্চালকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘এটাকে মজা বলে না, এটাকে নির্লজ্জতা বলে।’ আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘মঞ্চে বসে থাকা অন্য তারকারা প্রতিবাদ না করে হাসছেন কী করে?’ স্ট্যান্ড-আপ কমেডির নামে এই ধরনের নোংরামিকে স্বাভাবিক করে তোলার প্রচেষ্টাকেও ধিক্কার জানিয়েছেন অনেকে।

সারা বনাম ট্রোলিং:

সারা আলি খান এমনিতে ট্রোলিং নিয়ে খুব একটা মাথা ঘামান না। কিন্তু এই বিশেষ ঘটনাটি তাঁকে কিছুটা আত্মরক্ষামূলক অবস্থানে নিয়ে গিয়েছিল। অনেকে মনে করছেন, সঞ্চালকের এই ঠাট্টা সারার সংবেদনশীল জায়গায় আঘাত করেছে। তবে অস্বস্তি থাকলেও মঞ্চে কোনো অভদ্রতা করেননি সইফ-কন্যা। সৌজন্য বজায় রেখেই তিনি সেই পরিস্থিতি সামলে নেন।

বলিউডে ইদানীং তারকাদের নিয়ে সঞ্চালকদের অতিরিক্ত ব্যক্তিগত পর্যায়ের রসিকতা বারবার বিতর্কের জন্ম দিচ্ছে। সারার এই অস্বস্তি কি সেই ট্রেন্ডেরই ফল? প্রশ্ন তুলছেন অনুরাগীরা।

আসছে ‘পতি পত্নী অউর ওহ ২’:

মুদাসসর আজিজ পরিচালিত এই ছবিটি ২০১৯-এর সুপারহিট ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়েল। আগামী ১৫ মে ২০২৬-এ মুক্তি পেতে চলা এই ছবিতে আয়ুষ্মান খুরানার সাথে দেখা যাবে সারা, রাকুল এবং ওয়ামিকাকে। ট্রেলার নিয়ে উন্মাদনা থাকলেও, এই অপ্রীতিকর ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More