অভিনয়ে ফিরতে চলেছেন পাপিয়া অধিকারী, কোন পরিচালকের পরিচালনায় দেখা যাবে তাঁকে?
বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী একসময়ের দুর্দান্ত নায়িকা ছিলেন। যদিও মাঝে বহুবছর তাঁকে আর দেখা যায়নি অভিনয় করতে। তবে বিজেপি ক্ষমতায় আসার পরেই জানা যায়, বাংলা ছবি নবদুর্গায় দেবী পার্বতীর ভূমিকা দেখতে পাওয়া যাবে পাপিয়া অধিকারীকে।
বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী একসময়ের দুর্দান্ত নায়িকা ছিলেন। যদিও মাঝে বহুবছর তাঁকে আর দেখা যায়নি অভিনয় করতে। তবে বিজেপি ক্ষমতায় আসার পরেই জানা যায়, বাংলা ছবি নবদুর্গায় দেবী পার্বতীর ভূমিকা দেখতে পাওয়া যাবে পাপিয়া অধিকারীকে। এবার আরও একটি সুখ খবর দিলেন পাপিয়া।
অভিনয়ে ফিরতে চলেছেন পাপিয়া অধিকারী
সোমনাথ সেনের ‘পাখির বাসা’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে পাপিয়া অধিকারীকে। যদিও তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কিনা সেটা জানা যায়নি। জানা যায়নি তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন। তবে পাপিয়ার এই কাজের খবর শুনে বেশ বোঝাই যাচ্ছে রাজনীতির পাশাপাশি তিনি নিজের অভিনয় স্বত্তাকেও এবার বাঁচিয়ে রাখতে চান।
গত জুন মাসে টলিউডের বর্ষীয়ান এই অভিনেত্রীর ডান হাতের একটি আঙুলে গুরুতর সংক্রমণ হওয়ার কারণে জরুরী ভিত্তিতে ছোট অপারেশন করতে হয়। কোনও বেসরকারি হাসপাতাল নয় বরং সরকারি হাসপাতালে তিনি অপারেশন করান। অপারেশন চলে প্রায় ৪০ মিনিট ধরে।
অপারেশন থিয়েটার থেকেই তিনি একাধিক ছবি পোস্ট করে সকলকে জানিয়েছিলেন এম আর বাঙ্গুর হাসপাতালে অপারেশন করান তিনি। অপারেশনের কয়েক ঘন্টা পরেই তিনি ফিরে আসেন বাড়িতে। এবার নতুন চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি।
Home/Entertainment/অভিনয়ে ফিরতে চলেছেন পাপিয়া অধিকারী, কোন পরিচালকের পরিচালনায় দেখা যাবে তাঁকে?