‘অনুরাগের ছোঁয়া’-র পর আবার জুটি বাঁধবেন পর্দার ‘কৃষ্ণ’ ও ‘জয়’! কোন ধারাবাহিকে?

অ্যাক্রপলিসের হাত ধরে আবার জুটি বাঁধতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দুই জনপ্রিয় মানুষ। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের কৃষ্ণ অর্থাৎ কুশল ঠাকুর এই সিরিয়ালে অভিনয় করবেন গোরার মেজো ভাইয়ের চরিত্রে। অন্যদিকে ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের জয় ওরফে প্রারদ্ধি সিংহ।

Published on: Oct 16, 2025, 21:06:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্টার জলসায় ‘গাঁটছড়া’ ধারাবাহিকের পর আবার ‘এলা ও গোরা’ নামক চরিত্রে জুটি বাঁধতে বলেছেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। নতুন ধারাবাহিকে নতুন রূপে এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। তবে শুধু এই একটি জুটি নয়, আরও একটি জুটি ফিরতে চলেছে এই ধারাবাহিকের হাত ধরে।

গৌরব- শোলাঙ্কির সঙ্গে জুটি বাঁধবেন কৃষ্ণ ও জয়!
গৌরব- শোলাঙ্কির সঙ্গে জুটি বাঁধবেন কৃষ্ণ ও জয়!

অ্যাক্রপলিসের হাত ধরে আবার জুটি বাঁধতে চলেছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের দুই জনপ্রিয় মানুষ। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ‘কৃষ্ণ’ অর্থাৎ কুশল ঠাকুর এই সিরিয়ালে অভিনয় করবেন গোরার মেজো ভাইয়ের চরিত্রে। অন্যদিকে ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ‘জয়’ ওরফে প্রারদ্ধি সিংহ।

আরও পড়ুন: প্রয়াত নৃত্যশিল্পী মধুমতী, শ্রদ্ধাজ্ঞাপন করলেন অক্ষয় ও বিন্দু দারা সিং

বোঝাই যাচ্ছে, ‘গাঁটছড়া’ ধারাবাহিকের পর আবার এই ধারাবাহিকে তিন ভাইয়ের গল্প বলবেন পরিচালক। এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কৌশিক রায়। যদিও ইতিবাচক চরিত্র নয়, তিনি অভিনয় করবেন নেতিবাচক চরিত্রে।

কৌশিককে সর্বশেষ ছোটপর্দায় দেখতে পাওয়া গিয়েছিল ‘আলোর কোলে’ ধারাবাহিকে। অভিনয় করেছিলেন ‘বিষহরি’ সিরিজে, যেখানে অভিনয় করেছিলেন শোলাঙ্কিও। ওয়েব সিরিজের মঞ্চ দাপিয়ে বাড়ানোর পর আবার কৌশিক ফিরে আসছেন ছোট পর্দায় দর্শকদের মনোরঞ্জন করতে।

আরও পড়ুন: 'সৌন্দর্যের নিরিখে মহাভারতের সেটের দুই নম্বর পুরুষ...', পঙ্কজকে নিয়ে আর কী বললেন রূপা

ধারাবাহিক প্রসঙ্গে

মেগায় শোলাঙ্কির নাম 'এলা' আর গৌরবের চরিত্রের নাম 'গোরা'। মেগার লুক অ্যান্ড ফিল থেকে প্রোমো সব কিছুতেই একেবারে অভিনবত্বের ছোঁয়া রয়েছে। শুরুতেই দেখানো হয়েছে একটি পিয়ানোর সামনে বসে শোলাঙ্কি। পরনে তাঁর গোলাপি রঙের গাউন, হাতে কখনও রবি ঠাকুরের বই তো কখনও ফুল। মেগার নায়িকাদের সচরাচর এভাবে দেখা যায় না।

প্রমোয় একেবারে কর্পোরেট লুকে ধরা দেন গৌরব। এই পুরো প্রোমোই দেখানো হয় স্যোশাল মিডিয়ার প্রেক্ষাপটে। তবে এই ‘এলা’ বা ‘গোরা’র সঙ্গে রবি ঠাকুরের উপন্যাসের কোনও মিল আছে নাকি তার হদিশ পাওয়া যায়নি। তবে এই জুটিকে নতুনভাবে আবার পর্দায় দেখে ভীষণ খুশি সকলে। এবার সেই খুশির তালিকায় যোগ হল কৌশিকের ফিরে আসার প্রসঙ্গ।