Parineeta Actor: হাসপাতালে ভর্তি রায়ানের দাদু! পরিণীতায় এখন দেখা যাবে না সুব্রত গুহ রায়কে, কী হল?

Parineeta Actor: নিম ফুলের মধুর ‘ধ্যাষ্টামো জেঠু’ থেকে 'রায়ানের দাদু' গত কয়েক মাসে বাংলা সিরিয়ালপ্রেমীদের ঘরের মানুষ হয়ে উঠেছেন সুব্রত গুহ রায়। আচমকাই অসুস্থ তিনি। কী হয়েছে তাঁর?

Published on: Oct 21, 2025, 16:17:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

খারাপ খবর পরিণীতা ভক্তদের জন্য। জি বাংলার এই সিরিয়ালের জনপ্রিয়তা প্রশ্নাতীত। গত সপ্তাহেও টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিল রায়ান-পারুলরা। রুক্মিণী আর গোপালের পুর্নমিলনকে ঘিরে টানটান এপিসোডের জেরে চুম্বকের মতো টিভি সেটে আটকে ছিল ভক্তরা। কিন্তু এর মাঝেই অসুস্থ হয়ে পড়লেন বসু বাড়ির মাথা, মানে অভিনেতা সুব্রত গুহ রায়।

হাসপাতালে ভর্তি রায়ানের দাদু! পরিণীতায় এখন দেখা যাবে না সুব্রত গুহ রায়কে, কী হল?
হাসপাতালে ভর্তি রায়ানের দাদু! পরিণীতায় এখন দেখা যাবে না সুব্রত গুহ রায়কে, কী হল?

রায়ানের দাদু নিঃসন্দেহে এই সিরিয়ালের ‘হৃদস্পন্দন’। কিন্তু আপতত অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে প্রবীণ অভিনেতা। বাধ্য হয়েই ছুটি নিয়েছেন সুব্রতবাবু। আগামী কয়েকদিন পরিণীতায় দেখা যাবে না তাঁকে। এদিন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেতা।

হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেতা। চোখেমুখে খানিক ক্লান্তি। ক্যাপশনে লেখেন, ‘বন্ধুরা আপাতত কয়েকদিনের ছুটি...সুস্থ হয়ে ফিরে আবার কথা হবে...ভালো থাকবেন...সুস্থ থাকবেন...’।

কী হয়েছে অভিনেতার? খোঁজ নিয়ে জানা গেল, দীপাবলির দিন অর্থাৎ সোমবার শ্যুটিং সেরেছেন অভিনেতা। বাড়ি ফিরে খাওয়া দাওয়া সারার পর পেটে প্রচণ্ড ব্যাথা শুরু হয়। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে গেলে চিকিৎসকরা ইনঞ্জেকশন দেওয়ার পর যন্ত্রণা কমে যায়। তবে ঝুঁকি নিতে চান না অভিনেতা। মঙ্গলবার তাঁর সিটি স্ক্যান হয়েছে, আরও নানান পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত কিছু ধরা পড়েনি। তবে স্যালাইন চলছে, তরল খাবার খাচ্ছেন অভিনেতা।

পরিবার সূত্রে খবর, দু-দিন হাসপাতালেই থাকবেন প্রবীণ অভিনেতা। চলবে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা। নিম ফুলের মধু এবং পরিণীতা সিরিয়ালে অভিনয়ের সুবাদে দর্শকদের যে ভালোবাসা পেয়েছেন তাতে আপ্লুত অভিনেতা। দর্শকরা তাঁকে ক'দিন দেখতে পাবে না, চিন্তা করবে। তাই আগেভাগে সোশ্যাল মিডিয়ায় সবটা জানিয়ে দিয়েছেন তিনি।