যমজ সন্তানের বাবা মা হল রায়ান-পারুল, কিন্তু সংযুক্তা কি বাঁচতে দেবে তাদের?
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক হয়েছে রায়ান ও পারুল। এই দুজনের ভালোবাসা দেখার জন্য যেন এতদিন ধরে অপেক্ষা করেছিল ভক্তরা। কিছুদিন আগেই পারুল হয়েছে গর্ভবতী।
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক হয়েছে রায়ান ও পারুল। এই দুজনের ভালোবাসা দেখার জন্য যেন এতদিন ধরে অপেক্ষা করেছিল ভক্তরা। কিছুদিন আগেই পারুল হয়েছে গর্ভবতী। রায়ান এবং তার গোটা পরিবার পারুলকে নিয়ে ভীষণ ব্যস্ত। এবার নতুন যে প্রমো মুক্তি পেলে ধারাবাহিকের, তা দেখে কিছুটা হলেও অবাক হয়ে গিয়েছেন সকলেই।

খুব সম্প্রতি দেখানো হয়েছিল পারুলের সাধ ভক্ষণের ট্র্যাক। কিন্তু তারপরেই যে নতুন প্রমো মুক্তি পেল সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যমজ সন্তানের বাবা মা হয়েছে রায়ান ও পারুল। দর্শকদের মত, আরও কিছুদিন রায়ান এবং পারুলের রোমান্স দেখানো যেত। এতদিন যখন অপেক্ষা করতে হল দর্শকদের, তখন আরো কিছুদিন এই জুটির ভালোবাসা দৃশ্য তুলে ধরাই যেত।
আরও পড়ুন: ‘তুই ছাড়া কিছুই আগে না',দেবের কোলে চড়ে পোজ শুভশ্রীর, চোখ কপালে উঠল নেটপাড়ার
নতুন প্রমো অনুযায়ী, যমজ সন্তানের বাবা-মা হওয়ার পরেই আবার রায়ান এবং পারুলের জীবনে নেমে এসেছে সমস্যার ছায়া। সমস্যা আর সংযুক্তা যে একে অপরের সমার্থক শব্দ সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই এতদিন যে সংযুক্তা রায়ান এবং পারুলকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল এবার তার পরের টার্গেট রায়ান এবং পারুলের দুই সন্তান।
প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, রায়ান এবং পারুল যখন নিজেদের সন্তানদের নিয়ে কিছুটা ভালো সময় কাটাচ্ছে ঠিক তখনই তারা জানতে পারে যে তাদের বাড়ির বাইরে দুষ্কৃতিদের নিয়ে এসেছে সংযুক্তা। তবে এত সহজে হারার পাত্র নয় রায়ান-পারুল। সংযুক্তার সঙ্গে মোকাবিলা করার জন্য তারা তুলে নেয় হাতিয়ার। দুদিক থেকেই চলতে থাকে গোলাগুলি। আগামী দিনে এটাই দেখার পালা যে সংযুক্তার হাত থেকে কিভাবে নিজেদের সন্তানদের রক্ষা করে রায়ান-পারুল।
আরও পড়ুন: 'লোকে আমাকে গাল দিচ্ছে', বিগ বসের ঘরে ভরতকে নিয়ে ক্ষুব্ধ স্ত্রী জয়শ্রী?
পরিণীতা ধারাবাহিকের এই দমদার দু'দিনের পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায় আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর। ধারাবাহিকটি সম্প্রচারিত হয় রাত আটটা থেকে।
E-Paper

