Aishi Bhattacharya Birthday: চিরসখা শেষেও অটুট বন্ধুত্ব! জন্মদিনে ‘মিঠি’ ঐশীকে ভালবাসায় ভরালেন ‘প্লুটো’ পার্থ

চিরসখা ধারাবাহিক শেষ হলেও, পার্থর সঙ্গে ঐশীর বন্ধুত্ব এখনও চোখে পড়ার মতো। এবার সিরিয়ালের প্রেমিকাকে জন্মদিনে শুভেচ্ছায় ভরালেন পার্থ।

Published on: Nov 18, 2026, 14:31:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ধারাবাহিক ‘চিরসখা’র কারণে জনপ্রিয়তা পেয়েছিল পার্থ বেরা ও ঐশী ভট্টাচার্যের জুটি। প্লুটো ও মিঠি রূপে দর্শকদের মন কেড়েছিলেন তাঁরা। ধারাবাহিক শেষ হলেও, পার্থর সঙ্গে ঐশীর বন্ধুত্ব এখনও চোখে পড়ার মতো। এবার সহকর্মীকে জন্মদিনে শুভেচ্ছায় ভরালেন পার্থ।

ঐশীর জন্মদিনে পার্থ-র শুভেচ্ছা।
ঐশীর জন্মদিনে পার্থ-র শুভেচ্ছা।

ঐশীর সঙ্গে ছবি শেয়ার করে পার্থ লিখলেন, ‘শুভ জন্মদিন ম্যাডাম। সময় বড় অদ্ভুত, তাই না? দেখতে দেখতে আরও একটা বছর পার হয়ে গেল। কত কিছু বদলে গেল, বয়স, অভিজ্ঞতা, ব্যস্ততা...! কিন্তু আজও মিঠি প্লুটোর স্মৃতি বহু মানুষের হৃদয়ে আর সর্বোপরি আমার জীবন ক্যানভাসে চির নতুন।’

‘সময় যত এগিয়েছে, নিজের মধ্যে একসাথে আরও এমন একটা কাজ করার লোভ বেড়েছে দ্বিগুণ, জানি সেটা হয়তো পূরণ হবে একদিন, সেই দিনগুলো ভাবলেই মনে হয়, এই তো সেদিন একসাথে কাটালাম, হাসলাম, শিখলাম, স্বপ্ন দেখলাম। আজ বছর ঘুরে আবারও সেই প্রিয় মানুষটার জন্মদিন। প্রার্থনা করি, শুভ হোক সবকিছু, সফলতার স্বর্ণ শিখরে তোমার নাম হোক, তোমার সৃষ্টিতে প্রাণ পাক শিল্পীর শ্রেষ্ঠত্ব। আরও মানুষের মন জয় করো। অনেক অনেক ভালো থেকো, হাসিতে থেকো। শুভ জন্মদিন।’, ঐশীর উদ্দেশে আরও লেখেন পার্থ।

জনপ্রিয় বাংলা ধারাবাহিক শ্রীময়ী-তে 'দিঠি' চরিত্রে অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা পান ঐশী। এছাড়াও জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকে তিনি 'গিনি' নামক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ইচ্ছে পুতুল শেষ হওয়ার পর জি বাংলার অষ্টমী-তেও ছিলেন। ঐশীর ছোট পর্দায় শেষ কাজ চিরসখা, যেখানে তিনি কমলিনীর মেয়ে 'মিঠি' চরিত্রে অভিনয় করেন ও প্রশংসিত হন। ধারাবাহিকটি ২০২৬ সালে শেষ হয়।

এছাড়াও ঐশী রজত রায় ও অরুণাভ মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এই শর্ট ফিল্মে তিনি 'মায়া' চরিত্রে অভিনয় করেছেন। দানা (২০২২) ও স্বপ্নের পিছু পিছু (২০১৯) নামের দুটি মিনি সিরিজেও দেখা গিয়েছে ঐশীকে।

অন্য দিকে, পার্থ-র ছোটপর্দায় হাতেখড়ি চিরসখা দিয়ে। ২০২১ সালে প্রথম কাজের জন্য কলকাতায় আসা পার্থর। তাঁর ছোট পর্দার জন্য শেষ কাজ ছিল রাজরাজেশ্বরী রাণী ভবাণী।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More