Uday-Ishani Kiss: ‘বাসি মুখে চুমু খাওয়ার ব্যাপারটা আলাদা, ওই গন্ধে…’, ঈশানীর ঠোঁটে ঠোঁট! কে টিপস দিল উদয়কে?

‘ও সকালে ব্রাশ করে আসেনি। আমি হাফ বয়েলড ডিম, কাঁচা পিঁয়াজ, আর কড়া কফি খেয়েছিলাম’, পরিণীতায় অন্তরঙ্গ চুমুর দৃশ্য়। নেটপাড়ায় উত্তেজনা ছড়াচ্ছেন উদয়-ঈশানী। 

Published on: Sep 2, 2026, 10:30:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-য় একের পর এক চমক আসছে। সম্প্রতি ধারাবাহিকের গল্পে এসে পৌঁছেছে রায়ান ও পারুলের বিয়ের মুহূর্ত। তবে শুধু চার চোখ এক হওয়া নয়, এই শুভ মুহূর্তেই পর্দায় ক্যামেরাবন্দি হয়েছে এক আবেগঘন চুমুর দৃশ্য। ধারাবাহিকটিতে রায়ান চরিত্রে অভিনয় করছেন উদয় প্রতাপ সিং এবং পারুল চরিত্রে রয়েছেন ঈশানী। পর্দার এই মাখামাখো রোম্যান্স দেখে তোলপাড় নেটপাড়া।

‘বাসি মুখে চুমু খাওয়ার ব্যাপারটা আলাদা, ওই গন্ধে…’, ঈশানীর ঠোঁটে ঠোঁট! কে টিপস দিল উদয়কে?
‘বাসি মুখে চুমু খাওয়ার ব্যাপারটা আলাদা, ওই গন্ধে…’, ঈশানীর ঠোঁটে ঠোঁট! কে টিপস দিল উদয়কে?

শ্যুটিংয়ের নেপথ্যের মজার গল্প:

দৃশ্যটি নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই তারকাকে বেশ মজার মেজাজে পাওয়া গেল। বিশেষ করে সকালের বাসি মুখে চুমুর অনুভূতি নিয়ে মুখ খোলেন উদয়। উদয় খুব গুরুগম্ভীর ভাবে বলেন, ‘তোমরা যেটা স্ক্রিনে দেখো, তার পিছনে অনেক স্ট্রাগল, অনেক খাটুনি থাকে। যেটা আমরা রাতেও আলোচনা করেছিলাম। ও সকালে ব্রাশ করে আসেনি। আমি হাফ বয়েলড ডিম, কাঁচা পিঁয়াজ, আর কড়া কফি খেয়েছিলাম।’

ঈশানীর সংযোজন, ‘আমি হরলিক্স খেয়ে এসেছি’। মাঝপথেই নায়িকাকে থামিয়ে উদয় বলে চলেন, ‘না, বাজে কথা। ও ব্রাশ না করে খালি পেটে এসেছে। এটাতে প্যাশনটা স্ক্রিনে ফুটে ওঠে। ইমরান হাশমির সঙ্গে কথা হয়েছিল গতকাল, উনি টিপস দিয়েছিলাম, সেটা শুনে আমি ওকে বলেছিলাম ব্রাশ করো না।’

লাজে রাঙা ঈশানী যোগ করেন, ‘চুমু খেতে বলেছিল, ঠোঁট কামড়ে ছিঁড়ে দিতে বলেনি।’ সবটাই নাকি ফ্লো-তে ঘটেছে জানান রায়ান। বলেন, ‘আরেকটু হলেই আমাদের সব আসলে হয়ে যেত’। সত্যিই নাকি উদয়-ঈশানী সেটে চুমু খেয়েছেন এমন রটনাও নাকি নেটপাড়ায় ছড়িয়েছে, তাতে উদয়ের জবাব- ‘এর জন্য আমার বউ আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে, ওর ব্রেকআপটা হচ্ছে’।

এখানেও থামেননি উদয়। হাসতে হাসতেই উদয় বলেন, ‘রিয়েল লাইফেও সকালে বাসি মুখে চুমু খাওয়ার মজাই আলাদা। ওই গন্ধে মাখোমাখো ব্যাপারটা থাকে'।

উদয়ের এই 'লজিক' শুনে হেসে উঠে ঈশানী প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এই জন্য তোমার ইন্টারভিউ দেখা যায় না'।

পর্দায় রায়ান ও পারুলের গভীর ঘনিষ্ঠতা দেখে দর্শকরা যেমন মুগ্ধ, তেমনই সেটের পিছনের এই খোশগল্প ও খুনসুটি ভক্তদের ভালোবাসাকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছে। টিআরপি-র রেসে পরিণীতার এই নতুন কেমিস্ট্রি যে দর্শকদের আরও বেশি করে টেনে রাখবে, তা বলাই বাহুল্য।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More