Pathikrit Basu: সত্যিই কি জিতের কারণে স্থগিত 'কেউ বলে বিপ্লবী' মুক্তি? আসল কারণ জানালেন পথিকৃৎ
Pathikrit Basu: গত ২৭ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। কিন্তু ছবি মুক্তির ঠিক ১২ দিন আগে ঘোষণা করা হয়, নির্ধারিত দিনে মুক্তি পাবে না এই সিনেমাটি।
Pathikrit Basu: গত ২৭ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। কিন্তু ছবি মুক্তির ঠিক ১২ দিন আগে ঘোষণা করা হয়, নির্ধারিত দিনে মুক্তি পাবে না এই সিনেমাটি। প্রথমে মনে হয়েছিল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবির সঙ্গে প্রতিযোগিতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরে প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয় পোস্ট প্রডাকশনের কিছু কাজ বাকি রয়ে গিয়েছে, তাই ছবি মুক্তির তারিখ স্থগিত করে দেওয়া হয়েছে।
সত্যিই কি জিতের কারণে স্থগিত 'কেউ বলে বিপ্লবী' মুক্তি? আসল কারণ জানালেন পথিকৃৎ
ছবি মুক্তি নিয়ে কী বললেন পরিচালক?
টলি টাইম-এর তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যায় ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটির পরিচালক পথিকৃৎ বসুকে যখন জিজ্ঞাসা করা হয়, সিনেমাটি মুক্তির তারিখ কেন পিছিয়ে দেওয়া হল। এর পেছনে রয়েছে কোন কারণ। সত্যিই কি জিতের সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
প্রশ্নের উত্তরে পথিকৃৎ স্পষ্ট জানিয়ে দেন, প্রযোজনা সংস্থার সঙ্গে অভিনেতার কোনও সমস্যা হয়নি। যেহেতু এই ছবিটি খুব হাই স্কেলের ছবি, তাই পোস্ট প্রোডাকশনের জন্য সময় লাগছে। শুধুমাত্র ইমোশন অথবা লার্জার দ্যান লাইফ চরিত্র দর্শকদের সামনে তুলে ধরা হবে তার জন্য নয়, আমরা চাই একটা খুব ভালো ছবি মানুষ উপহার হিসেবে পাক।
পরিচালক আরও জানান, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তবে তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি এই ছবিটি মানুষের কাছে তিনি নিয়ে আসতে পারবেন। ছবির কিছু দৃশ্য এমন আছে যেটা এখনও পোস্ট প্রোডাকশনের স্টেজে রয়েছে, সেটার জন্যই সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে ছবিটি মুক্তি দেওয়ার আগে আরও কিছুটা সময় তাঁরা নেবেন। তবে যখন ছবিটা মুক্তি পাবে তখন প্রত্যেকে বুঝতে পারবে যে কেন এই ছবিটি মুক্তির জন্য এতটা সময় নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমায় উঠে আসবে ১৯৬০ দশকের কলকাতার পটভূমি। সিনেমায় প্রথমবার জিৎ অভিনয় করবেন টোটা রায় চৌধুরীর সঙ্গে। নেতিবাচক না হলেও অনন্তের চিরশত্রুর ভূমিকা অভিনয় করবেন টোটা।
Home/Entertainment/Pathikrit Basu: সত্যিই কি জিতের কারণে স্থগিত 'কেউ বলে বিপ্লবী' মুক্তি? আসল কারণ জানালেন পথিকৃৎ