‘পেড্ডি’তে জাহ্নবীকে আপত্তিকর ভাবে উপস্থাপন করার জন্য ক্ষমা চাইলেন পরিচালক!
‘পেড্ডি’ ছবিতে জাহ্নবী কাপুরের ভূমিকা দর্শকদের মধ্যে শুধু মতভেদই তৈরি করেনি, বরং চরিত্রটিকে যৌনতার প্রতীক হিসেবে উপস্থাপন করা নিয়ে সমালোচিত হচ্ছে। এবার তা নিয়ে মুখ খুললেন নির্মাতারা।
‘পেড্ডি’ ছবিতে জাহ্নবী কাপুরের ভূমিকা দর্শকদের মধ্যে শুধু মতভেদই তৈরি করেনি, বরং চরিত্রটিকে যৌনতার প্রতীক হিসেবে উপস্থাপন করা নিয়ে সমালোচিত হচ্ছে। তার শরীরের অতিরিক্ত শট ও ক্লোজ-আপ, এমনকী নায়ক ;পেড্ডি' (রাম চরণ অভিনীত) তার অনুমতি ছাড়াই তাকে চুম্বন করার বিষয়টিও সমালোচনার মুখে পড়েছে। এবার তা নিয়ে মুখ খুললেন নির্মাতারা।
‘পেড্ডি’তে জাহ্নবীকে আপত্তিকর ভাবে উপস্থাপন করার জন্য ক্ষমা চাইলেন পরিচালক!
'পেড্ডি' ছবির পরিচালক বুচি বাবু সানা আজ অর্থাৎ শনিবার এক্স-এ একটি বিবৃতি জারি করে জানিয়েছেন যে, প্রেক্ষাগৃহে প্রদর্শিত ছবিটিতে পরিবর্তন আনা হবে। তিনি ক্ষমাও চেয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি বিশ্বাস করি, সিনেমার কাজ হল দর্শকদের বিনোদন দেওয়া, অনুপ্রাণিত করা এবং তাঁদের সঙ্গে সংযোগ স্থাপন করা। এটি কখনওই কাউকে অস্বস্তি বা অসম্মানিত বোধ করাবে না। ‘পেড্ডি’-র কিছু দৃশ্য নিয়ে প্রাপ্ত মতামত আমরা শুনেছি এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি। পর্দায় এবং পর্দার বাইরে, উভয় ক্ষেত্রেই নারীদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে এবং কোনও নারী চরিত্রকে পণ্য হিসেবে দেখানো বা অসম্মান করা আমাদের উদ্দেশ্য ছিল না।’
আরও বলা হয়েছে, ‘যদি সিনেমার কোনও অংশকে সেভাবে দেখা হয়ে থাকে, তবে আমরা সেই অনুভূতিকে সম্মান করি, উত্থাপিত উদ্বেগগুলো বুঝতে পারছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি। মতামত পর্যালোচনা করার পর, আমরা সংশ্লিষ্ট অংশগুলোতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। দর্শকদের সঙ্গে সংযোগের মাধ্যমেই সিনেমার বিকাশ ঘটে এবং গল্পকার হিসেবে পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি ও সংবেদনশীলতার প্রতি সচেতন থাকা আমাদের দায়িত্ব।’
রাম চরণের প্রেমিকাকে ভূমিকায় ছবিতে জাহ্নবীকে দেখা যাচ্ছে। ‘পেড্ডি’ একটি স্পোর্টস ড্রামা। নিজের গ্রামের পরিচয়ের অধিকারের জন্য লড়াই করতে গিয়ে নায়ক চরম দুর্ভোগের শিকার হয়। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, তবে বেশিরভাগ প্রশংসাই এসেছিল রামের অভিনয় দক্ষতার জন্য।
কাজের সূত্রে, জাহ্নবীকে এরপর টাইগার শ্রফের সঙ্গে 'লাগ যা গলে' ছবিতে দেখা যাবে। অন্যদিকে, রাম চরণ 'রংস্থলম'-এর পরিচালক সুকুমারের সঙ্গে 'আরসি১৭'-এর জন্য পুনরায় একত্রিত হবেন।
Home/Entertainment/‘পেড্ডি’তে জাহ্নবীকে আপত্তিকর ভাবে উপস্থাপন করার জন্য ক্ষমা চাইলেন পরিচালক!