কখনো পরমব্রতর কোলে শান্তির ঘুম নডির, কখনো পুলে জলকেলি! ফাদার্স ডে-তে পোস্ট পিয়ার
পরমব্রত আর নিষাদের জন্য ফাদার্স ডে পোস্ট করেন পিয়া সেনগুপ্ত। যা নিমেষে জিতে নেয় নেটপাড়ার মন। বাবা পরমকে ভালোবাসায় ভরাল নেটিজেনরা।
রবিবার ২১ জুন ফাদার্স ডে-র দিন পরমব্রত আর নিষাদের একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন পিয়া সেনগুপ্ত। আর বাবা-ছেলের মিষ্টি মুহূর্ত নিমেষে মন জয় করে নিল নেটপাড়ার। ২০২৫ সালের ১ জুন, জামাইষষ্ঠীর দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী। সদ্য ১ বছরের জন্মদিন পালন করেছে নডিবাবু। যদিও বাবা ভালোবেসে ছেলের নাম রেখেছেন ‘জুনিয়র’। তবে মাম্মা পিয়ার দেওয়া ‘নডি’ নামটা বিশেষ জনপ্রিয় নেটমাধ্যমে। আর খুদের ভালো নাম নিষাদ। মা-বাবা নিজেদের সংগীতপ্রেম থেকেই এমন নাম রাখেন ছেলের।

চারটি ছবি আর একটি ভিডিয়ো শেয়ার করেছেন পিয়া। প্রথম ছবিতে দেখা গেল ফ্লোটারে করে পুলে নেমেছে নডি। হাসি যেন আর ধরছে না মুখে। ফ্লোটার ধরে রেখেছেন পরমব্রত। হাসিহাসি মুখে তাকিয়ে আছেন ছেলের দিকে। একটা ভিডিয়োতে দেখা গেল বালি নিয়ে খেলছেন পরমব্রত, এখানেও সঙ্গ দিচ্ছেন তিনি সন্তানকে। আরেকটি ছবিতে দেখা গেল বিছানায় বাবা-ছেলে। পরমব্রতকে আঁকড়ে ধরে তাকিয়ে আছে নডি বাবার দিকে। অভিনেতার চোখও ছেলের উপরে স্থির।
চতুর্থ ছবিটিতে দেখা গেল বিমানের জানলার ধারে বসে আছে নডি বাবার কোলে। সামনে রাখা একটি বই। একদম শেষের ছবিতে দেখা গেল নডির কোলে শান্তির ঘুম পরমব্রতর। অভিনেতা নিজেও ছেলেকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়েছেন। আর এই পোস্টের ক্যাপশনে পিয়া লিখেছেন, ‘বাবা-ছেলের বিশেষ মুহূর্ত। এই ছবিগুলোই সব কথা বলে দেয়। ফাদার্স ডে ২০২৬।’
এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমি পরমের দিকেই তাকিয়ে আছি। সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’ আরেকজন লিখলেন, ‘কী দারুণ সুখী বাবা-ছেলের জুটি!’ আরেকটি কমেন্টে লেখা হল, ‘বাবা হওয়া পরম আনন্দের’।
বহুদিন আগে বাবা-মা দুজনকেই হারিয়েছেন পরমব্রত। তারপর থেকে একপ্রকার একাই থাকতেন। তবে ২০২৩ সালের ২৭ নভেম্বর দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি ও পিয়া। তারপর থেকেদুজনের জমিয়ে সংসার। মাঝেমধ্যেই সুখী গৃহকোণের অন্দরমহলের ছবি-ভিডিয়ো ভাগ করে নেন পিয়া সোশ্যাল মিডিয়ায়। দেখলেই বোঝা যায়, সযত্নে সাজানো হয়েছে ঘরের প্রতিটা কোনা। আর ২০২৫ সালের জুন মাসে দম্পতির কোলে আসে নডি।
কাজের সূত্রে, পরমব্রতকে আপাতত দেখা যাচ্ছে ‘আবার হাওয়া বদল’ সিনেমাতে। প্রেক্ষাগৃহেও বেশ ভালো ফল ছবিটির। এই সিনেমায় আরও আছেন রাইমা সেন ও রুদ্রনীল ঘোষ।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


