Sudesh Berry on Modi: ‘মোদীজি ভগবান বিষ্ণুর অবতার, ওঁনার পা ধুয়ে সেই জল খাব’, 'ককরোচ'দের বিঁধে বললেন বর্ষীয়ান সুদেশ বেরি

Sudesh Berry on Modi: সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে সুদেশ বেরি তাঁকে 'ভগবান বিষ্ণুর অবতার বলে অভিহিত করেন। যার জেরে দ্বিধা বিভক্ত নেটপাড়া। 

Published on: Jul 30, 2026, 20:30:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজনীতি বনাম তারকাদের ভক্তি রস— এই দুইয়ের সীমানা যে মাঝে মাঝে বেশ ধোঁয়াশা হয়ে যায়, তা আরও একবার প্রমাণ করলেন বলিউড অভিনেতা সুদেশ বেরি। 'বর্ডার' খ্যাত এই অভিনেতা সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় এতটাই পঞ্চমুখ হলেন যে, নেটপাড়ায় একেবারে শোরগোল পড়ে গিয়েছে! মোদীজিকে স্রেফ একজন রাজনীতিক নয়, সরাসরি শ্রীবিষ্ণুর অবতার হিসেবে বর্ণনা করেছেন সুদেশ। এখানেই শেষ নয়, সুযোগ পেলে দেশের প্রধানমন্ত্রীর পা ধুয়ে সেই জল খাওয়ার বাসনাও প্রকাশ করেছেন তিনি!

‘মোদীজি ভগবান বিষ্ণুর অবতার, ওঁনার পা ধুয়ে জল খাব’, 'ককরোচ'দের বিঁধে বললেন সুদেশ (Instagram)
‘মোদীজি ভগবান বিষ্ণুর অবতার, ওঁনার পা ধুয়ে জল খাব’, 'ককরোচ'দের বিঁধে বললেন সুদেশ (Instagram)

'মোদীজির চরণামৃত খেতে চাই!' আবেগঘন সুদেশ

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ভক্তিভাব উজাড় করে দেন সুদেশ বেরি। তিনি জানান, জীবনে যেভাবে নিজের মায়ের পা ধুয়ে সম্মান জানিয়েছিলেন, মোদীজির ক্ষেত্রেও তিনি ঠিক সেটাই করতে চান।

সুদেশের বক্তব্য, 'মানুষ যেভাবে ঈশ্বরকে না দেখেও ভক্তিভরে পুজো করে, তিনি মোদীজিকে ঠিক সেইভাবেই দেখেন ও শ্রদ্ধা জানান। সুদেশ স্পষ্ট জানান, কেউ যদি ওঁর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাতের বন্দোবস্ত করে দিতে পারেন, তবে তিনি মোদীজির পা ধুয়ে সেই জল খাবেন!

রাজনীতির উর্ধ্বে সম্মান: রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের গণ্ডিতে না বেঁধে একজন অসাধারণ মানুষ হিসেবে মোদীজিকে শ্রদ্ধা করেন অভিনেতা। ওঁর মতে, দেশে এখন রাম রাজ্য প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, যা স্রেফ অনুভব করা যায়।

সিজেপি আন্দোলনকে তোপ ও 'হায়েনা পার্টি' কটাক্ষ

দিল্লির জন্তর মন্তরে কাকরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে সুদেশ বেরি ক্ষোভ উগরে দেন। এই ধরনের আন্দোলনকারীদের অকর্মণ্য বলে তকমা দিয়ে ওঁর পরামর্শ, আন্দোলন না করে শিশুদের জন্য পার্ক বা বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করে আসল জনসেবা করা উচিত।

দলের নাম নিয়ে ঠাট্টা করে সুদেশ প্রশ্ন তোলেন, 'কোনও অদ্ভুত পোকামাকড়ের নামে কেন দল করতে হবে? ওঁনারা বরং হায়েনা পার্টি নাম দিন!

যোগী ও অজিত ডোভালের নেতৃত্বের প্রশংসা

শুধু নরেন্দ্র মোদী নন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনিক কাজকর্মে যুক্ত অন্যান্য শীর্ষ নেতাদের প্রতিও আস্থা জ্ঞাপন করেছেন অভিনেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম উল্লেখ করে সুদেশ জানান, ওনারা দেশের উন্নতির জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন তা প্রশংসনীয়।

সুদেশ বেরির এই ভক্তিপূত ও কড়া বক্তব্য এখন সোশাল মিডিয়ায় ট্রোলিং ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More