ঠিক যেন ছোট্ট মা দুর্গা, দুর্গাপুজোর নবমীতে কুমারী পুজোয় সাজল পূজার একরত্তি

গত ১৫ আগস্ট ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্মদিন পূজা বন্দ্যোপাধ্যায়। এর আগে একটি পুত্র সন্তান আছে অভিনেত্রীর। অন্য তারকাদের মত রাখঢাক করে নয় বরং মেয়ের জন্মের পরেই মেয়ের মুখ প্রকাশ্যে নিয়ে এসেছিলেন অভিনেত্রী।

Published on: Oct 20, 2026, 16:42:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গত ১৫ আগস্ট ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্মদিন পূজা বন্দ্যোপাধ্যায়। এর আগে একটি পুত্র সন্তান আছে অভিনেত্রীর। অন্য তারকাদের মত রাখঢাক করে নয় বরং মেয়ের জন্মের পরেই মেয়ের মুখ প্রকাশ্যে নিয়ে এসেছিলেন অভিনেত্রী। এরপর মেয়েদের ষষ্ঠী পুজোর দিনের ছবিও প্রকাশ্যে এনেছিলেন পূজা। এবার পূজা পোস্ট করলেন নবরাত্রি উপলক্ষে মেয়ের কুমারী পুজোর ছবি।

নবরাত্রির নবম দিনে কুমারী পুজো হল পূজার মেয়ের
নবরাত্রির নবম দিনে কুমারী পুজো হল পূজার মেয়ের

কী পোস্ট করেছেন পূজা?

পূজার পোস্টে দেখতে পাওয়া যাচ্ছে, ছোট্ট একরত্তি সেজে উঠেছে লাল বেনারসি সাজে। একঝলক দেখলে মনে হবে যেন সাক্ষাৎ মা দুর্গা। মায়ের কোলে শুয়ে, হাই তুলতে তুলতে জুলজুল করে তাকিয়ে রয়েছে সে। এর মাঝেই আবার তাকে পরিয়ে দেওয়া হচ্ছে সোনার হার।

এই মিষ্টি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে পূজা লেখেন, ‘কুমারী পুজো। আমার মা।’ পূজার এই পোস্টে ছোট্ট দুর্গাকে ভালোবাসা জানিয়েছেন সকলে। এইভাবে যারা সে বাবা-মায়ের চোখে মণি হয়ে থাকতে পারে, সেই কামনাই করেছেন সকলে।

প্রসঙ্গত, যেখানে অন্যান্য তারকারা সন্তানের মুখ দেখাতে নারাজ সেখানে মেয়ের জন্মের পরেই তাকে প্রকাশ্যে নিয়ে আসেন পূজা। প্রেগনেন্সির খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই দিয়েছিলেন অভিনেত্রী, এরপর পোস্ট করেছিলেন সাধ ভক্ষণের ছবিও। নাতির পর নাতনিকে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন পূজার মা। নাতনির নাম রেখেছেন গোপালি।

পূজা-কুণাল প্রসঙ্গে

২০২০ সালের এপ্রিলে আইনি রেজিস্ট্রি বিয়ে সেরেছিলেন পূজা ও কুণাল বর্মা। ২০২০ সালের অক্টোবর মাসে তাঁদের প্রথম সন্তান—পুত্র কৃশিবের জন্ম হয়। ২০২১ সালে ছোট ছেলে কৃশিবকে কোলে নিয়েই বেশ ধুমধাম করে গোয়ায় সামাজিক আচার-অনুষ্ঠান মেনে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা দম্পতি।