Pousali Banerjee: হাসপাতালে ভর্তি পৌষালী, হঠাৎ কী হল গায়িকার? কেমন আছেন এখন?

Pousali Banerjee: আচমকাই অসুস্থ গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ মে দিবসের দিন রাত ১২টায় আচমকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি গায়িকাকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

Published on: May 2, 2026, 13:37:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Pousali Banerjee: আচমকাই অসুস্থ গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ মে দিবসের দিন রাত ১২টায় আচমকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি গায়িকাকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

হাসপাতালে ভর্তি পৌষালী
হাসপাতালে ভর্তি পৌষালী

এখন কেমন আছেন তিনি?

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, অসুস্থ হলেও তেমন মারাত্মক কিছু নয়। পৌষালীর স্বামী পারিজাত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রুটিন চেকআপ করার জন্যই গায়িকাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি মোটামুটি সুস্থই আছেন।

আরও পড়ুন: '২৫ বছর পর অবশেষে আমার কথা ভাবল...', উইন্ডোজ প্রোডাকশনে সুযোগ পেয়ে আপ্লুত রাইমা

প্রসঙ্গত, মূলত মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন পৌষালী বন্দ্যোপাধ্যায়। তাঁর গানেও বারবার উঠে আসে মাটির টান। জি বাংলার ‘সারেগামাপা’ অনুষ্ঠানের হাত ধরেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন গায়িকা। বর্তমানে সেই অনুষ্ঠানের বিচারক হিসাবেও দেখতে পাওয়া যায় পৌষালীকে।

আরও পড়ুন: হিন্দি সিরিজের দুনিয়ায় পদার্পণ রিজওয়ানের, বিপরীতে রয়েছেন কোন অভিনেত্রী?

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল টি সিরিজ বাংলা ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পায় ‘লগন বয়ে যায়’ গানটি। এই গানে গায়িকার সঙ্গে কন্ঠ দিয়েছিলেন ঋষি পান্ডা।