দিন দুপুরে পুলিশের হাতে গ্রেফতার অভি-ছুটি, গল্পে কি এল নতুন মোড়?
একদিকে বাস্তব জীবনে রণজয় এবং অভিকা মালাকারের প্রেম নিয়ে গুঞ্জন অন্যদিকে অভিনেতা দাম্পত্য জীবন শেষ হওয়ার মুখে, সব মিলিয়ে এই মুহূর্তে মারাত্মক চাপের মধ্যে রয়েছেন অভিনেতা। কিন্ত কাজ থামালে তো চলবে না। ব্যক্তিগত জীবনে যাই হয়ে যাক না কেন ছোট পর্দায় অভিকা রণজয়ের জুটি কিন্তু বেশ পছন্দের সকলের।
একদিকে বাস্তব জীবনে রণজয় এবং অভিকা মালাকারের প্রেম নিয়ে গুঞ্জন অন্যদিকে অভিনেতা দাম্পত্য জীবন শেষ হওয়ার মুখে, সব মিলিয়ে এই মুহূর্তে মারাত্মক চাপের মধ্যে রয়েছেন অভিনেতা। কিন্ত কাজ থামালে তো চলবে না। ব্যক্তিগত জীবনে যাই হয়ে যাক না কেন ছোট পর্দায় অভিকা-রণজয়ের জুটি কিন্তু বেশ পছন্দের সকলের।
দিন দুপুরে পুলিশের হাতে গ্রেফতার অভি-ছুটি
অভি এবং ছুটির দুষ্টু মিষ্টি প্রেম দেখতে বেশ ভালই লাগে দর্শক মহলের। তার মধ্যেই এবার ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়। সিরিয়ালের নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, গাড়িতে বসে একে অপরের সঙ্গে ঝগড়ায় মেতে উঠেছে অভি আর ছুটি। ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায়। কিন্তু বাইরে থেকে তো কিছুই শোনা যায় না, তাই আচমকা গাড়িকে নড়তে দেখে পুলিশের সন্দেহ হয় যে ভেতরে কোনও কুকর্ম চলছে।
গাড়ির কাঁচ নামাতেই পুলিশ দু'জনকেই বাইরে বেরিয়ে আসতে বলে। প্রথমে কিছুটা অবাক হয়ে গেলেও পরে ভয় পেয়ে যায় দুজনেই। বুঝতে পারে মারাত্মক কিছু ভুল করে ফেলেছে তারা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। পুলিশের সন্দেহ গাড়ির ভেতরে কুকর্ম করছিল তারা আর তাই এবার শ্রীঘরে যেতেই হবে দুজনকে।
যদিও অভি একজন নামিদামি উকিল তাই পুলিশে ধরে নিয়ে গেলেও বেশিক্ষণ তাদের আটকে রাখা যাবে না বলেই মনে হয়। তবে অভি আর ছুটির জীবনে আগামী দিনে কি কি ঘটতে চলেছে সেদিকে এখন নজর দর্শক মহলের। অন্যদিকে ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন পেশাগত জীবন নিয়ে সবসময় সিরিয়াস থাকতেই পছন্দ করেন রণজয় আর তাই কাজের সঙ্গে কখনওই আপোষ করতে নারাজ তিনি।
Home/Entertainment/দিন দুপুরে পুলিশের হাতে গ্রেফতার অভি-ছুটি, গল্পে কি এল নতুন মোড়?