Guess Who: পোশাকে রংমিলান্তি, প্রতীক সেনের কোল ঘেঁষে বসা খুদে এখন জি বাংলার নায়িকা, চিনলেন?

মোহর ধারাবাহিক চলাকালীন ফ্রেমবন্দি এই ছবি। প্রতীকের পাশে বসে থাকা মিষ্টি খুদেকে চিনতে পারছেন? 

Published on: May 3, 2026, 12:30:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ার অলিগলিতে ঘুরলে মাঝেমধ্যেই এমন কিছু ছবির দেখা মেলে, যা আমাদের অবাক করে দেয়। ঠিক তেমনই একটি ছবি এখন নেটপাড়ায় রীতিমতো ভাইরাল। সোফায় বসে একদল পরিচিত মুখ, আর তাঁদের সামনে টুলের ওপর বসে আছে একটি মিষ্টি কিশোরী মেয়ে। সেই কিশোরীর ঠিক পাশেই বসে আছেন অভিনেতা প্রতীক সেন। কিশোরীটির পরনে সাধারণ কালো টি-শার্ট আর প্যান্ট, লম্বা চুল ছড়িয়ে আছে পিঠময়। সামনে চুলের ছাঁট এমনই যা তাঁর চোখ ঢেকেছে। আর পাশে সাদা স্নিকার্স ও কালো পোশাকে হ্যান্ডসাম ‘খোকাবাবু’ প্রতীক।

পোশাকে রংমিলান্তি, প্রতীক সেনের কোল ঘেঁষে বসা খুদে এখন জি বাংলার নায়িকা, চিনলেন?
পোশাকে রংমিলান্তি, প্রতীক সেনের কোল ঘেঁষে বসা খুদে এখন জি বাংলার নায়িকা, চিনলেন?

এই ছবিটি কয়েক বছর আগের। এখন প্রশ্ন হলো, প্রতীকের পাশে বসে থাকা এই কিশোরীটি কে? আপনি কি চিনতে পারছেন? যদি না পারেন, তাহলে চলুন একটু ক্রু দেওয়া যাক। এই কিশোরী এখনও ১৬-র গণ্ডি ছোঁয়নি। তবে ইতিমধ্যেই নামী চ্যানেলের চর্চিত সিরিয়ালের লিডিং লেডি।

বাবার পদচিহ্ন অনুসরণ করেই তাঁর অভিনয়ের জগতে পা রাখা। অল্প নিয়েই তাঁর অভিনয় গুণে মুগ্ধ সকলে। এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন, এই আড্ডার মুডে বসে থাকা মিষ্টি বাচ্চা মেয়েটি আসলে কে।

চিনতে পারছেন ‘লাজু’কে?

বর্তমানে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে নামভূমিকায় অভিনয় করছেন সাইনা চট্টোপাধ্যায়, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায়ের কন্যা। তাঁরই খুদেবেলার ছবি এটি। ‘লাজু’ চরিত্রে তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। কিন্তু শৈশবের এই ছবিতে সাইনাকে দেখে চেনা দায়! তখন তিনি ছিলেন নেহাতই কিশোরী, আর প্রতীক সেন ততদিনে ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত মুখ।

পুরনো ছবির নস্ট্যালজিয়া:

ছবিটি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের বাড়ির ঘরোয়া আড্ডার। মোহর সিরিয়াল চলাকালীন হিরো-হিরোইন অর্থাৎ প্রতীক-সোনামণিকে নিজের বাড়িতে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। সেই ফাঁকেই তোলা এই ছবি। ছবিতে দেখা মিলল সোনামণি এবং অভিষেক ঘরণী সংযুক্তারও। সম্প্রতি প্রয়াত অভিনেতার ফেসবুক পেজ থেকে এটি শেয়ার করা হয়, যা দেখে নস্টালজিক ভক্তরা।

প্রতীক এবং সাইনার এই মিষ্টি মুহূর্তটি আজ তাঁদের কেরিয়ারের সাফল্যের দিনে এক অনন্য দলিল হয়ে দাঁড়িয়েছে। নেটিজেনরা অনেকেই এই ছবি দেখে মন্তব্য করেছেন, ‘সময়ের সাথে সাথে ছোট্ট মেয়েটি আজ কত সুন্দর আর বড় হয়ে গিয়েছে!’ কেউ আবার লিখেছেন, খুব দ্রুত বড় হয়ে গিয়েছে সাইনা।

সাফল্যের সিঁড়ি:

সাইনা আজ কেবল একজন অভিনেত্রী নন, বরং দর্শকদের কাছে এক ভালোবাসার নাম। প্রতীকের পাশে বসে থাকা সেই শান্ত মেয়েটি আজ তাঁর সাবলীল অভিনয় দিয়ে প্রতিটি বাঙালির ড্রয়িংরুমে জায়গা করে নিয়েছেন। শৈশবের সেই সারল্য আজও তাঁর অভিনয়ে অটুট।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More