Rahul-Prity: বর রাহুলের হাত ধরে জি বাংলার পর্দায় প্রীতি! অভিনয়ে ফেরা নিয়ে কী জবাব?

Rahul-Prity: একমাস পরই মেয়ে আয়রার দ্বিতীয়জন্মদিন। একরত্তিকে ঘিরেই প্রীতির গোটা দুনিয়া। অভিনয়ে কবে ফিরবেন রাহুল ঘরণী?

Published on: Jul 4, 2026, 10:31:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোট পর্দার অন্যতম মিষ্টি ও জনপ্রিয় তারকা দম্পতি হলেন রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস। ২০২৪ সালের আগস্ট মাসে তাঁদের কোল আলো করে এসেছে এক পুচকে রাজকন্যা— আয়রা। দেখতে দেখতে আয়রার বয়স এখন প্রায় দু’বছরের কাছাকাছি। এই দীর্ঘ সময়টা একরত্তি মেয়েকে সামলাতেই কেটেছে প্রীতির। তবে অনুরাগীদের জন্য সুখবর হলো, দীর্ঘ বিরতির পর অবশেষে অনস্ক্রিন কামব্যাক করলেন প্রীতি, তাও আবার বাস্তব জীবনের পার্টনার রাহুলের হাত ধরেই!

বর রাহুলের হাত ধরে জি বাংলার পর্দায় প্রীতি! অভিনয়ে ফেরা নিয়ে কী জবাব?
বর রাহুলের হাত ধরে জি বাংলার পর্দায় প্রীতি! অভিনয়ে ফেরা নিয়ে কী জবাব?

জি বাংলার জনপ্রিয় কুকিং শো ‘শাশুড়ি বউমার রান্নাঘর’ (Shashuri Boumar Rannaghor)-এর সেটে অতিথি জুটি হিসেবে ধরা দিলেন রাহুল ও প্রীতি। কালো পাঞ্জাবিতে রাহুল এবং কালো-সোনালি ডুরে শাড়িতে প্রীতির এই জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

‘শাশুড়ি বউমার রান্নাঘরে’ রাহুল-প্রীতির জমজমাট কেমিস্ট্রি

বর্তমানে রাহুলকে জি বাংলারই জনপ্রিয় ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’-তে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে প্রীতি বিশ্বাস সন্তান হওয়ার পর থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে পুরোপুরি দূরে ছিলেন। ‘শাশুড়ি বউমার রান্নাঘর’-এর এই বিশেষ এপিসোডের মাধ্যমে অনেকদিন পর দম্পতিকে একসঙ্গে পর্দায় দেখার সুযোগ পেলেন দর্শকরা। সেটে তাঁদের মিষ্টি খুনসুটি এবং রসায়ন ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

‘মেয়ে একটু বড় হলে…’— অভিনয়ে ফেরা নিয়ে স্পষ্ট জবাব প্রীতির

অনেকদিন পর টেলিভিশনের পর্দায় প্রীতিকে দেখে ওঁর অনুরাগীদের মনে কৌতূহল আরও বেড়ে গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী সরাসরি অভিনেত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘দিদি কবে অভিনয়ের জগতে ফিরছো?’

কোনো রকম রাখঢাক বা লুকোছাপা না করেই সেই ভক্তের প্রশ্নের সপাট জবাব দিয়েছেন প্রীতি। তিনি স্পষ্ট জানান, মেয়ে একটু বড় হলে, বুঝতে শিখলে।’

মেয়ে আয়রাই এখন জীবনের একমাত্র ধ্যানজ্ঞান

প্রীতির এই উত্তর থেকেই পরিষ্কার যে, এই মুহূর্তে কেরিয়ার বা অভিনয়ের গ্ল্যামারের চেয়েও ওঁর কাছে ওঁর মাতৃত্ব এবং সন্তান বেশি মূল্যবান। মেয়ে আয়রা এখন ওঁর জীবনের একমাত্র ধ্যানজ্ঞান। মেয়েকে একা রেখে বা অন্য কারও দায়িত্বে দিয়ে এখনই ফুল-টাইম শুটিংয়ের ব্যস্ত শিডিউলে ফিরতে চান না তিনি। আয়রা যখন আরেকটু বড় হবে এবং মায়ের কাজ করার বিষয়টি বুঝতে শিখবে, ঠিক তখনই আবার মেগা সিরিয়ালের লিড বা গুরুত্বপূর্ণ চরিত্রে কামব্যাক করবেন তিনি। আপাতত ক্যামেরার পেছনের বাস্তব জীবনে ‘ফুল-টাইম মাদার’-এর চরিত্রটিই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন অভিনেত্রী।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More